রাশিয়া গুগলকে পাঁচ কোটি ডলার জরিমানা করল

রাশিয়া গুগলকে পাঁচ কোটি ডলার জরিমানা করেছে। গুগল থেকে ভুল তথ্য ডিলিট না করার অভিযোগে মার্কিন সার্চ জায়ান্ট গুগলকে ৫ কোটি ডলারের বেশি জরিমানা করেছে রাশিয়ার আদালত।
রাশিয়ার বিষয়ে ইউক্রেইন যুদ্ধ সংক্রান্ত ও অন্যান্য বিষয়ে ভুল তথ্য ছড়াচ্ছে গুগল। এ কারণে রাশিয়া গুগলকে পাঁচ কোটি ডলার জরিমানা করেছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেইন ও রাশিয়ার যুদ্ধ শুরুর পর থেকেই বিদেশি প্রযুক্তি এবং বিভিন্ন কোম্পানিগুলোর বিরুদ্ধে কনটেন্ট সেন্সরশিপ, স্থানীয় ডেটা ভুলভাবে উপস্থাপনের অভিযোগ করে আসছে মস্কো। যদিও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি গুগল।

ইউক্রেইনের সঙ্গে দীর্ঘদিন ধরে চলমান যুদ্ধকে ‘বিশেষ সামরিক অভিযান’ বলে দাবি করছে রাশিয়া। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকেই রাশিয়া ইউটিউবকে মূল লক্ষ্যবস্তু বানিয়ে আসছে।
তবে, দেশটি টুইটার ও মেটা মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম এবং ফেসবুক ব্যবহারের নিষেধাজ্ঞা দিলেও ইউটিউবের বেলায় তেমনটি করেনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রাজশাহীতে মানসনদহীন লাইভ বেকারীকে জরিমানা

বগুড়ায় সনদ ছাড়া পণ্য উৎপাদনের দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

প্রতারণার দায়ে বগুড়ায় শেরপুর দই ঘরকে ৫০ হাজার টাকা জরিমানা

আইসিটি এমপ্লোয়ি সোসাইটির রাজশাহী বিভাগীয় কমিটি গঠন

বগুড়ায় নকল প্রসাধনী ও ওষুধ তৈরির কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

গ্রামীণ ডানোনের দইয়ে ক্ষতিকর কেমিক্যাল, দুধে এন্টিবায়োটিক!

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

একসঙ্গে মৃত্যুর সিদ্ধান্তে নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, ডুবতে দেখে চলে গেলেন প্রেমিকা

