স্বামীর সঙ্গে ঝগড়া করে সন্তানকে কুমির ভর্তি খালে ফেলে দিলেন মা

বিশেষ সংবাদ

স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে এক নারী তার ৬ বছরের বিশেষ চাহিদাসম্পন্ন ছেলে সন্তানকে কুমিরভর্তি খালে ফেলে দিয়েছেন। ঘটনার পরদিন খাল থেকে শিশুটির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্নাটকে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।

সোমবার (০৬ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, সাবিত্রী ও রবি কুমার দম্পতির ২ জন ছেলে সন্তান রয়েছে। তাদের মধ্যে ৬ বছর বয়সি বিনোদ জন্মগতভাবে বধির ও মূক। বিশেষ চাহিদাসম্পন্ন এই সন্তানকে নিয়ে স্বামীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো সাবিত্রীর।

সাবিত্রী অন্যের বাসাবাড়িতে ঝিয়ের কাজ করেন। আর তার স্বামী রবি কুমার রাজমিস্ত্রির কাজ করেন। ছেলেকে নিয়ে রবি প্রায়ই স্ত্রী সাবিত্রীকে কটূক্তি করতেন এবং ছেলেকে খালে ছুড়ে ফেলে দিতে বলতেন।

সাবিত্রী পুলিশকে জানায়, এ ঘটনার জন্য দায়ী তার স্বামী। তিনি মাঝে মধ্যেই বলতেন, ছেলেকে মরতে দাও এবং সে শুধু খেতেই পারে। স্বামী যদি এমনভাবে বলতেই থাকে, তাহলে ছেলে আর কতটা অত্যাচার সহ্য করবে? এমন দুঃখের কথা জানাতে কোথায় যাবো?

এনডিটিভি জানিয়েছে, ছেলেকে বিনোদকে নিয়ে শনিবার (০৪ মে) বিকেলে ফের তাদের মধ্যে ঝগড়া হয়। সেদিনের ঝগড়ার পর সাবিত্রী তার ছেলেকে উত্তর কন্নড় জেলার কুমির ভর্তি একটি খালে নিয়ে গিয়ে ফেলে দেন। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে দমকল বাহিনী এসে খালের মধ্যে তল্লাশি শুরু করে। পরদিন সকালে শিশুটির মরদেহ পাওয়া যায়।

মরদেহটি ছিলো অর্ধ-খাওয়া ও ক্ষতবিক্ষত। শিশুটির মরদেহের ডান হাত ছিলো না এবং সারা শরীরে ছিলো কামড়ের দাগ। শিশুটি যে কুমিরের কামড়েই মারা গেছে সেটির ইঙ্গিত এতেই পাওয়া যায়। এ ঘটনায় ওই দম্পতিকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

পায়ুপথে ১২০০ ইয়াবা লুকিয়ে পাচারের চেষ্টা, কুমিল্লায় মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লায় অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় আব্দুল হাকিম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার শরীরের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১২০০ পিস...

বগুড়া ও শেরপুরের বিজয়ী দুই এমপির গেজেট প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ও শেরপুরের দুটি আসনে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। শুক্রবার (১০ এপ্রিল) কমিশনের...

ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক গভীর ও ঐতিহাসিক: প্রণয় ভার্মা

ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক দীর্ঘদিনের এবং গভীর ঐতিহাসিক ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন প্রণয় ভার্মা। তিনি বলেন, দুই দেশের মানুষের...

পায়ুপথে ১২০০ ইয়াবা লুকিয়ে পাচারের চেষ্টা, কুমিল্লায় মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লায় অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় আব্দুল হাকিম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার শরীরের ভেতরে...

বগুড়া ও শেরপুরের বিজয়ী দুই এমপির গেজেট প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ও শেরপুরের দুটি আসনে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ...

ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক গভীর ও ঐতিহাসিক: প্রণয় ভার্মা

ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক দীর্ঘদিনের এবং গভীর ঐতিহাসিক ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন প্রণয়...

চাঁদাবাজদের নিরপেক্ষ তালিকা তৈরি করছে: র‍্যাব

দেশজুড়ে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ লক্ষ্যে চাঁদাবাজদের একটি নিরপেক্ষ তালিকা তৈরির কাজ...

ঠাকুরগাঁওয়ে বাস-পিকআপ সংঘর্ষে বগুড়ার যুবক নিহত

ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে যাত্রীবাহী বাস ও মালবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে...

শেরপুরে ছাত্রীর অশ্লীল ভিডিও ধারণ, পর্নোগ্রাফি আইনে কিশোর-কিশোরী গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে এক ছাত্রীর গোপনে অশ্লীল ভিডিও ধারণ ও...