৭১–এ গণহত্যার ক্ষমা ও অমীমাংসিত ইস্যু দুইবারই সমাধান হয়েছে: ইসহাক দার

১৯৭১ সালের গণহত্যার ক্ষমা চাওয়া ও অমীমাংসিত বিষয় দুইবার সমাধান হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
রোববার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।
অমীমাংসিত ইস্যুগুলো নিয়েথা জানতে চাইলে সাংবাদিকদের ইসহাক দার বলেন, “অমীমাংসিত ইস্যু নিয়ে বলতে চাই, ১৯৭৪ সালে প্রথমবারের মতো একাত্তর ইস্যুর নিষ্পত্তি হয়েছে। ওই সময় দলিলটি দুই দেশের জন্য ঐতিহাসিক। এরপর তৎকালীন জেনারেল পারভেজ মোশাররফ এখানে (বাংলাদেশে) এসে প্রকাশ্যে এবং খোলামনে এই বিষয়টি সমাধান করেছেন। ফলে এই বিষয়টি দুইবার সমাধান হয়েছে, একবার ১৯৭৪ ও আরেকবার ২০০০ সালে।”
তিনি আরও জানান, দুই দেশ এখন অর্থ ও বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়। মুসলিম সমাজকে মন পরিষ্কার রাখাতে বলা হয়েছে। এ সময় অতীত ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়ও ব্যক্ত করেন পাক পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
বৈঠক শুরুর আগে, পররাষ্ট্র উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা, বাণিজ্য ও স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করেন ইসহাক দার। বৈঠকে একটি আনুষ্ঠানিক চুক্তি ও ৪টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
এ সময় দেশটির বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, আগামী দুই মাসের মধ্যে দু’দেশের মধ্যে বিমান চলাচল শুরু হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পাকিস্তানকে ধবলধোলাই করে ইতিহাস গড়লো বাংলাদেশ

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে ভারতের সমাজবাদী পার্টি নেতার বিরুদ্ধে মামলা

নেপালে হিমবাহধসের ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ু ক্ষতিপূরণ দাবি নেপালের

এসসিও সম্মেলনের যৌথ ছবি থেকে মোদিকে বাদ দিলেন শেহবাজ শরীফ

দেশের বাইরে বিয়ে না করতে আহ্বান জানালেন নরেন্দ্র মোদি

ভারতে কোনো মুসলিম থাকা উচিত নয়, মনে করলে সে হিন্দু নয়: আরএসএস প্রধান

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ হাজারো মানুষ

