আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে ভোট-পরবর্তী সহিংসতা সংক্রান্ত একটি মামলার শুনানিতে অংশ নিয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মে) এ শুনানি অনুষ্ঠিত হয় কলকাতা হাইকোর্ট-এ। এ সময় তিনি আইনজীবী হিসেবে নিজের পেশাগত পরিচয় তুলে ধরেন এবং শুনানিতে বক্তব্য রাখেন।
মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি ১৯৮৫ সাল থেকেই আইনজীবী হিসেবে নিবন্ধিত এবং সেই পেশাগত পরিচয় থেকেই আদালতে উপস্থিত হয়েছেন। তিনি দাবি করেন, রাজ্যের বিভিন্ন এলাকায় ভোট-পরবর্তী সহিংসতার অভিযোগ নিয়ে তিনি নিজেও উদ্বিগ্ন।
স্থানীয় সূত্রের দাবি, মামলাটিতে রাজ্যের বিভিন্ন স্থানে সহিংসতা, দলীয় কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও রাজনৈতিক উত্তেজনার অভিযোগ আনা হয়েছে। আদালতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়, বহু দলীয় কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নেতাকর্মীরা হামলার শিকার হয়েছেন।
শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সাধারণ মানুষকে ঘরছাড়া করার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে বলে অভিযোগ রয়েছে। একইসঙ্গে তিনি রাজ্যে বুলডোজার দিয়ে ঘর ভাঙার বিষয়টি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।
শুনানি শেষে তিনি কোনো মন্তব্য না করে দ্রুত আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রংপুরে ৪ খুনের ঘটনায় আসামিদের পক্ষে মামলা না লড়ার ঘোষণা আইনজীবীদের

মমতাকে সরিয়ে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়

রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে লড়বেন না ঢাকা বারের কোনও আইনজীবী

ড. ইউনূসের দেশত্যাগে নির্দেশনা দেওয়ার কী আছে: হাইকোর্ট

তফসিলি ব্যাংকের তুলনায় গ্রামীণ ব্যাংকের সুদ বেশি কেন: হাইকোর্টের প্রশ্ন

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে হয়রানি না করার নির্দেশ

গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্ট

কারাগারে বন্দি কর্মকর্তাকে প্রেমিকাসহ হাসপাতালে পাওয়ায় চাঞ্চল্য

ইরান আমার ছেলেকে হত্যার চেষ্টা করেছিল: নেতানিয়াহু

