নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি, নির্বাচন ৫ মার্চ

নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুশীলা কার্কি। দায়িত্ব নিয়েই তিনি ঘোষণা দিয়েছেন, আগামী বছরের ৫ মার্চ অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাজধানী কাঠমান্ডুর প্রেসিডেন্ট ভবনে রাষ্ট্রপতি রাম চন্দ্র পৌডেল তাকে শপথ পড়ান ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট রাম সহায় যাদব, প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাওয়াত ও সেনাপ্রধান অশোক রাজ সিগদেল।

দেশটিতে চলমান অনিশ্চয়তার মধ্যেই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পেলেন সুশীলা কার্কি। জেন জি প্রজন্মের বিক্ষোভকারীদের দাবি অনুযায়ী তাঁকেই অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বসান প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ থেকে কয়েক দিনের টানা বিক্ষোভে শেষ পর্যন্ত পতন ঘটে তৎকালীন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি সরকারের।
সুশীলা কার্কি পরিচ্ছন্ন ভাবমূর্তিসম্পন্ন ব্যক্তিত্ব হিসেবে ব্যাপকভাবে সমাদৃত। আগামী কয়েক দিনের মধ্যেই তিনি নতুন মন্ত্রী নিয়োগ দেবেন বলে আশা করা হচ্ছে। তবে তাঁর মন্ত্রিসভাকে একাধিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। আইনশৃঙ্খলা পুনরুদ্ধার, সংসদ ভবন ও আক্রমণের শিকার অন্যান্য স্থাপনা পুনর্নির্মাণ, পরিবর্তন চাওয়া তরুণ বিক্ষোভকারীদের আশ্বস্ত করা এবং সাংবিধানিক শৃঙ্খলা ফিরিয়ে আনা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পাসপোর্ট-এনআইডি চেয়ে শেখ হাসিনার আবেদন: রয়টার্স

পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না: শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, এনকাউন্টারে আসামি নিহত

তেলাপোকার বিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

ইরাকের মাটি ব্যবহার করে সৌদিতে হামলা চালানো যাবে না: প্রধানমন্ত্রী আল-জাইদি

বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে, বললেন ভারতীয় ছাত্রনেত্রী নেহা বোরা

ভারতের আন্দোলনের নেপথ্যে বাংলাদেশ: দাবি দিলীপ ঘোষের

যন্তর মন্তরে বিক্ষোভের অনুমোদন বাতিল, নতুন ৩ স্থান নির্ধারণ

নেপালে বুধিগণ্ডী নদীতে আকস্মিক বন্যা, ভেসে গেছে ঘরবাড়ি

