ঢাকায় আসছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

ঢাকা-ইসলামাবাদ দ্বিপাক্ষিক সম্পর্কের সাম্প্রতিক উন্নতির প্রেক্ষাপটে আগামী (২৩ আগস্ট) পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশ সফরে আসছেন।
মঙ্গলবার (১২ আগস্ট) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এ খবর নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতের উদ্দেশে যাত্রা করার পর থেকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক উল্লেখযোগ্যভাবে উন্নতি পেয়েছে।
প্রকাশিত প্রতিবেদনে ইসহাক দার জানিয়েছেন, তিনি আগামী ২৩ আগস্ট বাংলাদেশের সঙ্গে সমন্বয় ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের উপায় নিয়ে আলোচনা করবেন। এছাড়া, ২৪ আগস্ট তিনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন বলে ডনের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

গত মাসে উভয় দেশ নিজেদের কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত প্রবেশাধিকার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ডনের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি ও বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার মধ্যে বৈঠকের সময় এ যুগান্তকারী চুক্তি স্বাক্ষরিত হয়।
এর আগে, এপ্রিল মাসে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ পররাষ্ট্র দফতরের পরামর্শ নিতে ঢাকা সফর করেছিলেন। এছাড়া, মার্চে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফোনে সাক্ষাৎ করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়ে তাদের অভিন্ন ইচ্ছা পুনর্ব্যক্ত করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে ভারতের সমাজবাদী পার্টি নেতার বিরুদ্ধে মামলা

নেপালে হিমবাহধসের ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ু ক্ষতিপূরণ দাবি নেপালের

এসসিও সম্মেলনের যৌথ ছবি থেকে মোদিকে বাদ দিলেন শেহবাজ শরীফ

দেশের বাইরে বিয়ে না করতে আহ্বান জানালেন নরেন্দ্র মোদি

ভারতে কোনো মুসলিম থাকা উচিত নয়, মনে করলে সে হিন্দু নয়: আরএসএস প্রধান

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ হাজারো মানুষ

পাহাড় ধসে নেপাল-তিব্বতে দেড় হাজার মানুষ নিখোঁজ, নিহত ১৬৫

