৬ মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করে দায়িত্ব থেকে মুক্তি চাই: সুশীলা কার্কি

নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি বলেছেন, তিনি ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজন করে দায়িত্ব থেকে সরে যেতে চান। দায়িত্ব গ্রহণের পর বিবিসিকে দেওয়া প্রথম সাক্ষাৎকারে তিনি এই প্রতিশ্রুতি দেন।
সাক্ষাৎকারে সুশীলা কার্কি বলেন, “আমি দিনে ১৮ ঘণ্টা কাজ করব। সাধারণ মানুষের চাপেই এই সরকার গঠিত হয়েছে। তাই আমি আমার দায়িত্ব ছয় মাসের মধ্যেই শেষ করতে চাই। নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর করলে আমি মুক্ত হব।”
বিবিসির প্রশ্নে তিনি জানান, ২০২৬ সালের ৫ মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। তবে এর আগেই নির্বাচন কমিশনকে সক্রিয় করে তোলা হবে। প্রথম কাজ হিসেবে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। কার্কির মতে, যদি দিনরাত কাজ করা যায়, তবে ছয় মাসেই তা সম্পন্ন করা সম্ভব।

প্রধানমন্ত্রী আরও বলেন, জেন জি-র আন্দোলন চলাকালীন সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করা হবে। একইসঙ্গে আগের সরকারের সময়কার দুর্নীতির বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এছাড়া তিনি স্পষ্ট করে জানান, তার সরকারের প্রধান লক্ষ্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন। সেই নির্বাচন সম্পন্ন হওয়ার পরই তিনি দায়িত্ব ছেড়ে নিজের জীবনযাত্রায় ফিরে যাবেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পাসপোর্ট-এনআইডি চেয়ে শেখ হাসিনার আবেদন: রয়টার্স

পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না: শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, এনকাউন্টারে আসামি নিহত

তেলাপোকার বিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

ইরাকের মাটি ব্যবহার করে সৌদিতে হামলা চালানো যাবে না: প্রধানমন্ত্রী আল-জাইদি

বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে, বললেন ভারতীয় ছাত্রনেত্রী নেহা বোরা

ভারতের আন্দোলনের নেপথ্যে বাংলাদেশ: দাবি দিলীপ ঘোষের

যন্তর মন্তরে বিক্ষোভের অনুমোদন বাতিল, নতুন ৩ স্থান নির্ধারণ

নেপালে বুধিগণ্ডী নদীতে আকস্মিক বন্যা, ভেসে গেছে ঘরবাড়ি

