আজ কেজরিওয়ালের পদত্যাগ, দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন আতিশি

দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে আজ পদত্যাগ করছেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনার সঙ্গে দেখা করে তার হাতে পদত্যাগপত্র তুলে দেবেন তিনি। ইতিমধ্যেই দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আতিশি মারলেনা সিংকে নির্বাচিত করেছে আম আদমি পার্টি। খবর এনডিটিভি।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দলটির পরিষদীয় দলের নেতাদের বৈঠকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আতিশির নাম প্রস্তাব করা হলে দলের সকল নেতা তা সমর্থন করেন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আজ বিকেলে অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর দিল্লির মন্ত্রী আতিশি মারলেনা সি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেবেন।

দিল্লি সরকারের শিক্ষা,গণপূর্ত বিভাগ, সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আতিশি। তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী। আবগারি (মদ) মামলায় উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া গ্রেফতার হওয়ার পর ৪৩ বছর বয়সী নারী আতিশি মন্ত্রী হন।
এরপরই রাজ্যসভার সদস্য সঞ্জয় সিং ও দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল গ্রেফতার হওয়ার পর আতিশি ও অন্য মন্ত্রীরা সরকারি কাজ চালিয়ে যান। আগামী বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করতে পারবেন আতিশি। এরপরই বিধানসভার মেয়াদ শেষ হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পাসপোর্ট-এনআইডি চেয়ে শেখ হাসিনার আবেদন: রয়টার্স

পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না: শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, এনকাউন্টারে আসামি নিহত

তেলাপোকার বিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

ইরাকের মাটি ব্যবহার করে সৌদিতে হামলা চালানো যাবে না: প্রধানমন্ত্রী আল-জাইদি

বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে, বললেন ভারতীয় ছাত্রনেত্রী নেহা বোরা

ভারতের আন্দোলনের নেপথ্যে বাংলাদেশ: দাবি দিলীপ ঘোষের

যন্তর মন্তরে বিক্ষোভের অনুমোদন বাতিল, নতুন ৩ স্থান নির্ধারণ

নেপালে বুধিগণ্ডী নদীতে আকস্মিক বন্যা, ভেসে গেছে ঘরবাড়ি

