ইরাকে জনপ্রিয় টিকটক তারকাকে গুলি করে হত্যা

ইরাকে জনপ্রিয় টিকটক তারকাকে ওম ফাহাদকে গুলি করে হত্যা করেছে এক অজ্ঞাত বন্দুকধারী। শুক্রবার (২৬ এপ্রিল) বাগদাদের পূর্ব জায়েন এলাকায় তার বাড়ির বাইরে এ ঘটনা ঘটে।
নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, নিহত টিকটক তারকার ওম ফাহাদ ওরফে সাওয়াদি সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত। ইরাকি গানের সঙ্গে আঁটসাঁট পোশাক পরে নিজের নাচের ভিডিওর জন্য টিকটকে জনপ্রিয় হয়ে ওঠেন ওম ফাহাদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওম ফাহাদ বাইরে যাওয়ার জন্য তার গাড়িতে বসেছিলেন। এ সময় খাবার ডেলিভারির ছদ্মবেশে মোটরসাইকেলযোগে আসা এক ব্যক্তি গাড়ির ভেতরে বসা ওম ফাহাদকে গুলি করে। হামলায় তার সঙ্গে থাকা আরেক নারী আহত হয়েছেন।

ইরাকে জনপ্রিয় টিকটক তারকাকে গুলি করে হত্যার বিষয়টি নিশ্চিত করে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তার মৃত্যুর পরিস্থিতি তদন্ত করার জন্য একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে।
২০২৩ সালের ফেব্রুয়ারিতে, ভিডিওর নামে পোশাকের ‘শালীনতা এবং জনসাধারণের নৈতিকতাকে’ ক্ষুণ্ন করার অপরাধে তাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেল আদালত।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

