ইসরায়েলের বিমান হামলায় হাসান নাসরুল্লাহ মারা গেছেন

ইসরায়েলের বিমান হামলায় ইরানপন্থী মিলিশিয়া সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) লেবাননের সশস্ত্র এ গোষ্ঠীটি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে । খবর আলজাজিরা।
বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ইসরায়েলের বিমান হামলায় তাদের নেতা হাসান নাসরুল্লাহ মারা গেছে। তিনি দীর্ঘ ৩২ বছর ধরে এই সংগঠনের নেতৃত্বে ছিলেন। একজন রাজনৈতিক ও আধ্যাত্মিক নেতা হিসাবে কাজ করেছেন হাসান নাসরুল্লাহ।
শিয়া নেতা ইসরায়েলের বিপক্ষে দাঁড়ানো ও মার্কিন যুক্তরাষ্ট্রকে অস্বীকার করার জন্য তার সমর্থকদের মধ্যে বেশ প্রশংসিত হয়েছিলেন। হাসান নাসরুল্লাহ তার শত্রুদের কাছে একটি সন্ত্রাসী সংগঠনের প্রধান এবং মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের লড়াইয়ে ইরানের প্রক্সি ছিলেন।

হাসান নাসরুল্লাহ মধ্যপ্রাচ্যের রাজনীতির ক্ষেত্রে একটি বড় ব্যক্তিত্ব ছিলেন। হাসান নাসরুল্লাহ ইরানপন্থী মিলিশিয়া সংগঠন হিজবুল্লাহকে সংগঠিত ও সুশৃঙ্খল বাহিনী হিসেবে ভালোভাবে প্রস্তুত করেছিলেন।
এর আগে, ইসরায়েল ইরানপন্থী মিলিশিয়া সংগঠন হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করার দাবি করেছিলো।
এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানায়, তারা শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে লেবাননের রাজধানী বৈরুতে একটি বড় ধরনের বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পাসপোর্ট-এনআইডি চেয়ে শেখ হাসিনার আবেদন: রয়টার্স

পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না: শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, এনকাউন্টারে আসামি নিহত

তেলাপোকার বিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

ইরাকের মাটি ব্যবহার করে সৌদিতে হামলা চালানো যাবে না: প্রধানমন্ত্রী আল-জাইদি

বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে, বললেন ভারতীয় ছাত্রনেত্রী নেহা বোরা

ভারতের আন্দোলনের নেপথ্যে বাংলাদেশ: দাবি দিলীপ ঘোষের

যন্তর মন্তরে বিক্ষোভের অনুমোদন বাতিল, নতুন ৩ স্থান নির্ধারণ

নেপালে বুধিগণ্ডী নদীতে আকস্মিক বন্যা, ভেসে গেছে ঘরবাড়ি

