এফবিআই প্রধান হলেন ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেল

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেলকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সিনেটে ক্যাশ প্যাটেলের এই মনোনয়ন চূড়ান্ত হয়েছে। খবর: ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সিনেটের ৫১ ভোটের মধ্যে ৪৯টি ভোট পেয়েছে কাশ প্যাটেলে। তার বিপক্ষে ভোট দেন রিপাবলিকান সুসান কলিনস ও লিসা মুরকোস্কি। এর মধ্য দিয়ে প্যাটেলের এফবিআই প্রধান হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। এফবিআইয়ের পরিচালকরা দেশটির আইন অনুযায়ী ১০ বছর মেয়াদের জন্য নিয়োগ পান।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের প্রধান হিসেবে নির্বাচিত হওয়ার পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ক্যাশ প্যাটেল।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, আমাদের বিচার ব্যবস্থার রাজনৈতিকীকরণ জনসাধারণের আস্থা নষ্ট করেছে, তবে আজই তা শেষ হয়ে যাচ্ছে। ক্যাশ প্যাটেল অঙ্গীকার করেছেন, তিনি এফবিআই পুরোপুরি ঢেলে সাজাবেন।
ক্যাশ প্যাটেল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ও জাতীয় গোয়েন্দা পরিচালকের উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন। তিনি ফেডারেল পাবলিক ডিফেন্ডার ও ফেডারেল কৌঁসুলি হিসেবেও কাজ করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ইসরাইলের প্রধানমন্ত্রী পদে লড়বেন ট্রাম্প!

যুদ্ধ পরিস্থিতির মাঝেই ইরানে গণবিয়ে, জীবন উৎসর্গের শপথ নিলেন শত শত যুগল

যুক্তরাষ্ট্র বিদায়, এবার ইংল্যান্ডের হাতে বিশ্বকাপ দেখতে চান ট্রাম্প প্রশাসন

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে ভারতের সমাজবাদী পার্টি নেতার বিরুদ্ধে মামলা

নেপালে হিমবাহধসের ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ু ক্ষতিপূরণ দাবি নেপালের

এসসিও সম্মেলনের যৌথ ছবি থেকে মোদিকে বাদ দিলেন শেহবাজ শরীফ

দেশের বাইরে বিয়ে না করতে আহ্বান জানালেন নরেন্দ্র মোদি

