গাজার জন্য বিশ্বব্যাপী হরতালে দেশের সবাইকে অংশগ্রহণের আহ্বান সারজিসের

ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আগামী ৭ এপ্রিল বিশ্বব্যাপী ‘গাজার জন্য হরতাল’ কর্মসূচি পালনের ঘোষণা এসেছে। সেই ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের সবাইকে একাত্ম হতে আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সারজিস আলম।
রোববার (০৬ এপ্রিল) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এই আহ্বান জানান তিনি।
ফেসবুক পোস্টো সারজিস বলেন, “গাজার জন্য বিশ্বব্যাপী হরতাল সোমবার ৭ এপ্রিল। এদিন স্কুল, কলেজ, ভার্সিটি, অফিস, আদালত—সব বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন গাজার ভাইবোনেরা। তাদের আহ্বানে সাড়া দেওয়া শুধু মুসলিম হিসেবে নয়, বরং মানবতার দায় থেকেই আমাদের কর্তব্য।”

তিনি বলেন,“আমরা হয়তো সরাসরি গাজায় গিয়ে লড়াই করতে পারব না। কিন্তু অন্তত নিজ দেশের রাজপথে নেমে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে পারি।”
এনসিপির এই নেতা আরও লেখেন,“এনসিপি, বিএনপি, জামায়াত কিংবা অন্য কোনো দলের ব্যানারে নয়— দল-মত নির্বিশেষে ‘বাংলাদেশ’ ব্যানারে আমরা সবাই রাজপথে দাঁড়াই গাজার গণহত্যার বিরুদ্ধে। খুনি নেতানিয়াহুর রক্তপিপাসার প্রতিবাদে গর্জে উঠুক বাংলার ছাত্র-জনতা।”
সারজিস আহ্বান জানান, প্রতিটি জেলায় ছাত্র ও সাধারণ মানুষের পক্ষ থেকে কিছু প্রতিনিধি দায়িত্ব নিয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করুক। তার ভাষায়,
“৭ এপ্রিল হোক শুধু একটি দলের পক্ষ হয়ে নয়, বরং বাংলাদেশের পক্ষ থেকে গাজার নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়ানোর দিন।”
পোস্টের শেষাংশে তিনি লেখেন, “মার্চ ফর গাজা। বাংলাদেশ ফর গাজা।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

১৪ জুলাই বগুড়ায় আসছেন নাসির পাটওয়ারী ও সারজিস আলম

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে ভারতের সমাজবাদী পার্টি নেতার বিরুদ্ধে মামলা

নেপালে হিমবাহধসের ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ু ক্ষতিপূরণ দাবি নেপালের

এসসিও সম্মেলনের যৌথ ছবি থেকে মোদিকে বাদ দিলেন শেহবাজ শরীফ

দেশের বাইরে বিয়ে না করতে আহ্বান জানালেন নরেন্দ্র মোদি

ভারতে কোনো মুসলিম থাকা উচিত নয়, মনে করলে সে হিন্দু নয়: আরএসএস প্রধান

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ হাজারো মানুষ

