গাধা নয় শুধু বোঝাবাহক, মানবসভ্যতার নীরব নায়ক

আজ ৮ মে, বিশ্ব গাধা দিবস। বোঝা টানা প্রাণী হিসেবে পরিচিত গাধা অনেক সময়ই মানুষের বোকামির রূপক হয়ে ওঠে। কেউ একটু ভুল করলে বা সরল স্বভাবের হলে তাকে ‘গাধা’ বলা হয়। আবার কেউ অতিরিক্ত পরিশ্রম করলে তার খাটুনিকে তুলনা করা হয় গাধার খাটুনির সঙ্গে। অথচ এই প্রাণীটি হাজার হাজার বছর ধরে মানুষের সেবায় কাজ করে চলেছে।
গাধার প্রতি সচেতনতা ও কৃতজ্ঞতা প্রকাশ করতেই ২০১৮ সালে প্রাণিবিজ্ঞানী আর্ক রাজিক চালু করেন বিশ্ব গাধা দিবস। মরুভূমির প্রাণী নিয়ে গবেষণা করতে গিয়েই তিনি উপলব্ধি করেন, গাধারা প্রচুর কাজ করলেও তাদের সম্মানজনক অবস্থান নেই। এরপর তিনি একটি ফেসবুক গ্রুপ খুলে গাধাবিষয়ক নানা তথ্য ছড়িয়ে দিতে শুরু করেন।
বিশ্বে গাধার দুইটি প্রধান প্রজাতি রয়েছে, সোমালি বন্য গাধা ও নুবিয়ান বন্য গাধা। এরা উভয়েই আফ্রিকান বন্য গাধার উপপ্রজাতি। ইতিহাস ঘেঁটে জানা যায়, খ্রিস্টপূর্ব ৪০০০ সাল থেকেই মানুষের পাশে আছে এই প্রাণীটি।

চীনে গাধার সংখ্যা সবচেয়ে বেশি। দেশটিতে গাধার চামড়া থেকে এক ধরনের আঠালো পদার্থ বের করা হয়, যা ওষুধশিল্পে ব্যবহৃত হয় অ্যাজমা ও ইনসোমনিয়ার মতো নানা রোগের চিকিৎসায়। তবে এই চাহিদার কারণে দেশটিতে গাধার সংখ্যা ক্রমেই কমছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে ভারতের সমাজবাদী পার্টি নেতার বিরুদ্ধে মামলা

নেপালে হিমবাহধসের ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ু ক্ষতিপূরণ দাবি নেপালের

এসসিও সম্মেলনের যৌথ ছবি থেকে মোদিকে বাদ দিলেন শেহবাজ শরীফ

দেশের বাইরে বিয়ে না করতে আহ্বান জানালেন নরেন্দ্র মোদি

ভারতে কোনো মুসলিম থাকা উচিত নয়, মনে করলে সে হিন্দু নয়: আরএসএস প্রধান

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ হাজারো মানুষ

পাহাড় ধসে নেপাল-তিব্বতে দেড় হাজার মানুষ নিখোঁজ, নিহত ১৬৫

