তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত: দাবি পাক সেনাবাহিনীর

কাশ্মীর নিয়ে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, দেশটির তিনটি বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত।
শনিবার (১০ মে) রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, হামলার লক্ষ্যবস্তু ছিল রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটি, ইসলামাবাদের উপকণ্ঠের একটি ঘাঁটি এবং আরও দুটি ঘাঁটি। তবে অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব হয়েছে এবং কোনও উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি বলে দাবি করেন তিনি।
রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটি পাকিস্তানের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বিদেশি রাষ্ট্রপ্রধানদের চলাচলের জন্য ব্যবহৃত হয়। ভারতীয় হামলার কয়েক ঘণ্টা আগেই সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবেইর এই ঘাঁটি থেকে নিজ দেশে ফিরে যান।

রাতভর ইসলামাবাদ শহর ও আশপাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
তিন দশকের মধ্যে এই সংঘর্ষকে সবচেয়ে ভয়াবহ বলে উল্লেখ করছে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। বুধবার থেকে শুরু হওয়া পাল্টাপাল্টি হামলায় ইতিমধ্যে শিশু ও নারীসহ দুই দেশেই প্রাণ হারিয়েছেন অন্তত ৫০ জন।
মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “এখন শুধু আমাদের জবাবের জন্য অপেক্ষা করুন।”
অন্যদিকে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “দিল্লির উন্মত্ত আচরণ পারমাণবিক শক্তিধর দুই দেশকে বড় ধরনের সংঘাতের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে।”
এমন উত্তেজনার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রতিরক্ষামন্ত্রী এবং সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। দেশটির প্রধানমন্ত্রী দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।
উল্লেখ্য, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে। এর জেরে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও আজাদ কাশ্মীরে বিমান হামলা চালায় ভারত।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে ভারতের সমাজবাদী পার্টি নেতার বিরুদ্ধে মামলা

নেপালে হিমবাহধসের ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ু ক্ষতিপূরণ দাবি নেপালের

এসসিও সম্মেলনের যৌথ ছবি থেকে মোদিকে বাদ দিলেন শেহবাজ শরীফ

দেশের বাইরে বিয়ে না করতে আহ্বান জানালেন নরেন্দ্র মোদি

ভারতে কোনো মুসলিম থাকা উচিত নয়, মনে করলে সে হিন্দু নয়: আরএসএস প্রধান

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ হাজারো মানুষ

পাহাড় ধসে নেপাল-তিব্বতে দেড় হাজার মানুষ নিখোঁজ, নিহত ১৬৫

