পাকিস্তানে অবস্থানরত ভারতীয়দের দ্রুত দেশে ফেরার পরামর্শ দিল্লির

কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী সশস্ত্র হামলায় ২৬ ভারতীয় পর্যটকের মৃত্যু ঘিরে উপমহাদেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই প্রেক্ষিতে পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে ভারত। পাকিস্তানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের প্রতি জারি করা হয়েছে কড়া সতর্কতা, তাদের দ্রুততম সময়ের মধ্যে ভারতে ফেরার আহ্বান জানানো হয়েছে।
একইসঙ্গে, ভবিষ্যতে পাকিস্তান সফর থেকে বিরত থাকতে নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়েছে ভারত সরকার।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পাকিস্তানের নাগরিকদের জন্য ভারতীয় ভিসা পরিষেবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। একইসঙ্গে, ভারতে অবস্থানরত পাকিস্তানিদের ৭২ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতীয় ভিসাধারী সব পাকিস্তানি নাগরিকের ভিসা আগামী ২৭ এপ্রিল থেকে বাতিল বলে গণ্য হবে। তবে চিকিৎসার জন্য দেওয়া মেডিকেল ভিসাগুলোর সময়সীমা ২৯ এপ্রিল পর্যন্ত বহাল থাকবে।
এই সিদ্ধান্তগুলো এসেছে কাশ্মীরের পেহেলগাম হামলার পর দিল্লিতে আয়োজিত জাতীয় নিরাপত্তা বিষয়ক একটি জরুরি কেবিনেট বৈঠকের পর। ওই বৈঠকে পাকিস্তানের প্রতি পাঁচটি কঠোর প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়, যা ধাপে ধাপে বাস্তবায়ন শুরু করেছে ভারত।
ভারত সরকারের ভাষায়, এটি শুধুমাত্র একক রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিক্রিয়া নয়, বরং সীমান্তবর্তী অঞ্চলে ভারতের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া অনিবার্য ব্যবস্থা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সরকারি হাসপাতালে জন্ম নিলে স্বর্ণের আংটি উপহার দেবেন থালাপতি বিজয়

ভারতে ১৫টি মসজিদ সিলগালা করলো বিজেপি সরকার

প্রেমিককে দিয়ে নিজের বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী

১৫ বছরেই ভারতের জাতীয় দলে ডাক পেলেন সূর্যবংশী, বাদ অধিনায়ক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে ভারতের সমাজবাদী পার্টি নেতার বিরুদ্ধে মামলা

নেপালে হিমবাহধসের ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ু ক্ষতিপূরণ দাবি নেপালের

এসসিও সম্মেলনের যৌথ ছবি থেকে মোদিকে বাদ দিলেন শেহবাজ শরীফ

