পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা ভারতের, শিশুসহ নিহত ৮, আহত ৩৫

ভারতের ছোড়া ক্ষেপণাস্ত্রে পাকিস্তানের বিভিন্ন শহরে প্রাণ হারিয়েছেন আটজন। আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন। নিহতদের মধ্যে রয়েছে দু’জন শিশু।
পাকিস্তানের সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী আজ বুধবার জানিয়েছেন, গতকাল মঙ্গলবার (৬ মে) মধ্যরাতের কিছু পর ভারতের পক্ষ থেকে কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফ্ফরাবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
আহতদের আশপাশের হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেনাবাহিনী সূত্র বলছে, এরই মধ্যে পাকিস্তান পাল্টা ব্যবস্থা নিতে শুরু করেছে।
ঘটনার সূত্রপাত কাশ্মিরের পেহেলগামে ২২ এপ্রিলের ভয়াবহ হামলা থেকে। সেখানে পর্যটকসহ ২৬ জন প্রাণ হারান। এরপরই ভারত এ হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে। দুই দেশের মধ্যে শুরু হয় তীব্র কূটনৈতিক টানাপোড়েন।
পরিস্থিতি সামাল দিতে ইরান ও রাশিয়া মধ্যস্থতার প্রস্তাব দিলেও, দুই সপ্তাহ পার হতে না হতেই ভারত চালিয়ে দেয় এই হামলা। কূটনৈতিক উত্তেজনা এখন সরাসরি সামরিক সংঘাতে রূপ নিচ্ছে বলে আশঙ্কা আন্তর্জাতিক বিশ্লেষকদের।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সরকারি হাসপাতালে জন্ম নিলে স্বর্ণের আংটি উপহার দেবেন থালাপতি বিজয়

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

