পাকিস্তানে ভারতীয় হামলাকে ‘লজ্জাজনক’ বললেন ট্রাম্প

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে ‘লজ্জাজনক’ মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (০৭ মে) ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা লজ্জার।”
তিনি আরও বলেন, “আমরা যখন অফিসে ঢুকছিলাম, তখনই এই খবরটা পেলাম। আমার মনে হয়, ইতিহাস বলছে—মানুষ বুঝেছিল কিছু একটা ঘটতে যাচ্ছে। তারা বহু বছর ধরে লড়াই করছে।”
এর আগের দিন মধ্যরাতে পাকিস্তানের আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের কয়েকটি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ভারত। এতে অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হন। নিহতদের মধ্যে দুজন শিশু রয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।

ভারতের এই সামরিক অভিযানের নাম ‘অপারেশন সিঁদুর’। ভারতীয় সেনাবাহিনীর দাবি, তারা শুধুমাত্র সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যা পাকিস্তানের সেনাবাহিনীর স্থাপনা ছিল না।
তবে পাকিস্তান এই দাবি মানছে না। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, “কাপুরুষেরা নিজেদের আকাশসীমা থেকেই হামলা করেছে। তারা কখনো বেরোয়নি। তারা বেরিয়ে এলে আমরা জবাব দেব—তাও আরও বড় আকারে।”
তিনি বলেন, “এই হামলা শুধু বেসামরিক মানুষদের লক্ষ্য করে চালানো হয়েছে। এর জবাব আমরা দিতেই যাচ্ছি, এবং সেটা তাদের প্রত্যাশার চেয়েও জোরালো হবে।”
পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, তারা পাল্টা পদক্ষেপ নেওয়া শুরু করেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পাসপোর্ট-এনআইডি চেয়ে শেখ হাসিনার আবেদন: রয়টার্স

পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না: শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, এনকাউন্টারে আসামি নিহত

তেলাপোকার বিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

ইরাকের মাটি ব্যবহার করে সৌদিতে হামলা চালানো যাবে না: প্রধানমন্ত্রী আল-জাইদি

বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে, বললেন ভারতীয় ছাত্রনেত্রী নেহা বোরা

ভারতের আন্দোলনের নেপথ্যে বাংলাদেশ: দাবি দিলীপ ঘোষের

যন্তর মন্তরে বিক্ষোভের অনুমোদন বাতিল, নতুন ৩ স্থান নির্ধারণ

নেপালে বুধিগণ্ডী নদীতে আকস্মিক বন্যা, ভেসে গেছে ঘরবাড়ি

