পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ৪৬

আফগানিস্তানের সীমান্তবর্তী পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় নারি ও শিশুসহ ৪৬ জন নিহত হয়েছেন। বুধবার (২৫ ডিসেম্বর) তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।
তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে আফগানিস্তানের সীমান্তবর্তী পাকতিকা প্রদেশের বারমাল জেলার ৪টি স্থানে বোমা হামলা চালিয়েছে পাকিস্তান। এতে ৪৬ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের অধিকাংশই নারী ও শিশু।
পাকিস্তানের এই হামলার তীব্র নিন্দা জানিয়ে তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আফগান ভূখণ্ডে বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে এটিকে ‘বর্বর’ ও ‘স্পষ্ট আগ্রাসন’ বলে অভিহিত করা হয়েছে।

বিবৃতি আরও বলা হয়, পাকিস্তানের কাপুরুষোচিত কাজের জবাব দেয়া হবে বলেও জানিয়েছে তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রালয়। এছাড়াও আফগান ভূখণ্ড ও সার্বভৌমত্বের সুরক্ষার বিষয়টিকে আফগানিস্তান তার অবিচ্ছেদ্য অধিকার বলে মনে করে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পাসপোর্ট-এনআইডি চেয়ে শেখ হাসিনার আবেদন: রয়টার্স

পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না: শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, এনকাউন্টারে আসামি নিহত

তেলাপোকার বিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

ইরাকের মাটি ব্যবহার করে সৌদিতে হামলা চালানো যাবে না: প্রধানমন্ত্রী আল-জাইদি

বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে, বললেন ভারতীয় ছাত্রনেত্রী নেহা বোরা

ভারতের আন্দোলনের নেপথ্যে বাংলাদেশ: দাবি দিলীপ ঘোষের

যন্তর মন্তরে বিক্ষোভের অনুমোদন বাতিল, নতুন ৩ স্থান নির্ধারণ

নেপালে বুধিগণ্ডী নদীতে আকস্মিক বন্যা, ভেসে গেছে ঘরবাড়ি

