পালিয়ে গেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার-আল আসাদ

সিরিয়ার রাজধানী দামেস্কে ঢুকে পড়েছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের সদস্যরা। এই পরিস্থিতিতে রবিবার (০৮ ডিসেম্বর) প্রেসিডেন্ট বাশার-আল আসাদ তার ব্যক্তিগত উড়োজাহাজযোগে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। দেশটির স্বৈরশাসক প্রেসিডেন্ট বাশার-আল আসাদ দুই যুগেরও বেশি সময় ধরে ক্ষমাতায় ছিল।
রবিবার (০৮ ডিসেম্বর) সকালে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স এসব তথ্য নিশ্চিত করেছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশারের গন্তব্য এখনও জানা যায়নি।

বিদ্রোহী গোষ্ঠীরা জানিয়েছেন, বিনা বাধায় দেশটির বিদ্রোহী গোষ্ঠীরা রাজধানী দামেস্কে প্রবেশ করেছেন। প্রেসিডেন্ট বাশার সরকারের সেনাবাহিনীর কাছ থেকে কোনও ধরনের প্রতিরোধের মুখে তাদেরকে পড়তে হয়নি।

বিদ্রোহীরা বলেছেন, আমরা সিরিয়ার সাধারণ জনগণকে একটি সুসংবাদ জানিয়ে স্বাধীনতা উদযাপনে মেতে উঠথতে চাই। প্রেসিডেন্ট বাশার-আল আসাদ যাদের কারাগারে বন্দি রখেছিল আমরা তাদের কারাগার থেকে মুক্ত করে দিয়েছি। আমরা রাজধানীর সেদনায়া কারাগারে অন্যায়ভাবে মানুষকে বন্দী রাখার এক কালো যুগের অবসান ঘোষণা করছি।
ইতোমধ্যে সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল-জালালী জানিয়েছেন, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় বিদ্রোহী গোষ্ঠীকে সহায়তা করতে তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পাসপোর্ট-এনআইডি চেয়ে শেখ হাসিনার আবেদন: রয়টার্স

পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না: শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, এনকাউন্টারে আসামি নিহত

তেলাপোকার বিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

ইরাকের মাটি ব্যবহার করে সৌদিতে হামলা চালানো যাবে না: প্রধানমন্ত্রী আল-জাইদি

বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে, বললেন ভারতীয় ছাত্রনেত্রী নেহা বোরা

ভারতের আন্দোলনের নেপথ্যে বাংলাদেশ: দাবি দিলীপ ঘোষের

যন্তর মন্তরে বিক্ষোভের অনুমোদন বাতিল, নতুন ৩ স্থান নির্ধারণ

নেপালে বুধিগণ্ডী নদীতে আকস্মিক বন্যা, ভেসে গেছে ঘরবাড়ি

