বাংলাদেশে সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের হাত নেই: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটন ডিসিতে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে ডোনাল্ড ট্রাম্প বলেন, বাংলাদেশে ক্ষমতা পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ‘ডিপ স্টেটের’ কোনও ভূমিকা নেই।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান মার্কিন ডোনাল্ড ট্রাম্প। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জাবাব দেন ট্রাম্প ও মোদি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগের প্রশংসা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর ভারতের প্রধানমন্ত্রী মোদিকে ‘মহান নেতা’ বলে উল্লেখ করে ট্রাম্প বলেন, আমরা দুজন ভালো বন্ধু এবং যুক্তরাষ্ট্র ও ভারত যেকোনো ইস্যুতে একতাবদ্ধ থাকবে।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি মনে করি অন্য অনেক কিছুর চেয়ে ঐক্য গুরুত্বপূর্ণ। আমাদের মধ্যে চমৎকার ঐক্য রয়েছে। এবং ভালো বন্ধুত্ব রয়েছে, যা আরও ঘনিষ্ঠ হচ্ছে। দেশ হিসেবেও ঐক্যবদ্ধ থাকা গুরুত্বপূর্ণ। আমরা বন্ধু এবং সারাজীবন আমরা এমনই থাকব।
এ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আমি খুবই খুশি যে, শান্তি প্রতিষ্ঠার লখ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন এবং টেলিফোনে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে যোগাযোগ করেছেন। বিশ্ববাসী এটা মনে করে যে ভারত এই পুরো সময়টাতে নিরপেক্ষ ছিল, তবে এটা সত্য নয়। ভারতের একটা পক্ষ আছে, আর তা হলো শান্তির পক্ষ।
এরপর দ্বিপাক্ষিক রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন ট্রাম্প ও মোদি। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পরে যৌথ বিবৃতি দেন ট্রাম্প ও মোদি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পাসপোর্ট-এনআইডি চেয়ে শেখ হাসিনার আবেদন: রয়টার্স

পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না: শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, এনকাউন্টারে আসামি নিহত

তেলাপোকার বিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

ইরাকের মাটি ব্যবহার করে সৌদিতে হামলা চালানো যাবে না: প্রধানমন্ত্রী আল-জাইদি

বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে, বললেন ভারতীয় ছাত্রনেত্রী নেহা বোরা

ভারতের আন্দোলনের নেপথ্যে বাংলাদেশ: দাবি দিলীপ ঘোষের

যন্তর মন্তরে বিক্ষোভের অনুমোদন বাতিল, নতুন ৩ স্থান নির্ধারণ

নেপালে বুধিগণ্ডী নদীতে আকস্মিক বন্যা, ভেসে গেছে ঘরবাড়ি

