বোরকা পরা নিষিদ্ধ জানুয়ারি থেকে সুইজারল্যান্ডে

২০২৫ সালের জানুয়ারি মাসের ১ তারিখ থেকে পাবলিক প্লেসে বোরকা বা মুখ ঢেকে রাখে এমন পোশাক নিষিদ্ধের আইন কার্যকর করা হচ্ছে সুইজারল্যান্ডে। বুধবার (০৬ নভেম্বর) দেশটির সরকার এই তথ্য জানিয়েছে। সংবাদ রয়টার্সের।
সুইজারল্যান্ডের ফেডারেল কাউন্সিল জানিয়েছে, বোরকা পরিধাণনের নিষিদ্ধের আইন কার্যকরের তারিখ ধার্য করা হয়েছে এবং এই আইন যারা লঙ্ঘন করবেন তাদেরকে ১ হাজার ১৪৪ ডলার করে জরিমানা করা হবে। যা বাংলাদেশি টাকায় ১ লাখ ৩৭ হাজার টাকার চেয়েও বেশি।
তবে তবে দেশেটির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বোরকা পরা নিষিদ্ধের এই আইন কূটনৈতিক, বিমান ও কনস্যুলার এলাকায় কার্যকর হবে না। একইসঙ্গে ধর্মীয় ও পবিত্র স্থানগুলোতে বোরকা পরে মুখ ঢাকা যাবে।

এ ছাড়া স্বাস্থ্যজনিত সমস্যা, ট্র্যাডিশনাল ও আবহাওয়াজনিত সমস্যা থাকলেও মুখ ঢাকার সুযোগ দেওয়া হবে। পাশাপাশি শৈল্পিক বা বিনোদন এবং বিজ্ঞাপনের ক্ষেত্রেও মুখ ঢাকায় কোনও বাধা থাকবে না। ব্যক্তিগত সুরক্ষার জন্যও মুখ ঢাকার সুযোগ দেওয়া হবে। তবে এর জন্য কর্তৃপক্ষের নিকট থেকে আগাম অনুমতি নিতে হবে।
২০২৩ সালের সেপ্টেম্বর মাসে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ মুখ ঢেকে রাখার ওপর নিষেধাজ্ঞা আইন পাস করার পক্ষে ভোট দেয়। এরপর সুইজারল্যান্ডের ন্যাশনাল কাউন্সিল কাউন্সিল ১৫১-২৯ ভোটে আইনটি অনুমোদন করে।
এর আগে, ২০২১ সালে দেশেটির অনুষ্ঠিত এক গণ-ভোটে বোরকা পরিধানের বিরুদ্ধে রায় দেয় দেশটির সাধারন জনগণ। এর পর পরই দেশটির পার্লামেন্ট এই পোশাক পরিধানের ওপর নিষেধাজ্ঞা জারি করে আইন পাস করে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পাসপোর্ট-এনআইডি চেয়ে শেখ হাসিনার আবেদন: রয়টার্স

পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না: শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, এনকাউন্টারে আসামি নিহত

তেলাপোকার বিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

ইরাকের মাটি ব্যবহার করে সৌদিতে হামলা চালানো যাবে না: প্রধানমন্ত্রী আল-জাইদি

বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে, বললেন ভারতীয় ছাত্রনেত্রী নেহা বোরা

ভারতের আন্দোলনের নেপথ্যে বাংলাদেশ: দাবি দিলীপ ঘোষের

যন্তর মন্তরে বিক্ষোভের অনুমোদন বাতিল, নতুন ৩ স্থান নির্ধারণ

নেপালে বুধিগণ্ডী নদীতে আকস্মিক বন্যা, ভেসে গেছে ঘরবাড়ি

