ভারতীয় দাবাড়ুর বিরুদ্ধে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ে কারচুপির অভিযোগ

ভারতীয় দাবাড়ু ডি গুকেশের বিরুদ্ধে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ে কারচুপির অভিযোগ পাওয়া গেছে। ডি গুকেশ চীনা দাবাড়ু ডিং লিরেনকে দাবা খেলায় হারিয়ে প্রথম ভারতীয় এবং সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন। ১৮ বছর বয়সী ডি গুকেশ ৭.৫-৬.৫ পয়েন্টে জয়লাভ করেছেন।
তবে গুকেশ বিশ্ব চ্যাম্পিয়নশিপ হওয়ার পর, রাশিয়ান দাবা ফেডারেশন গুকেশ ও লিরেনের ম্যাচটি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। রাশিয়ান দাবা ফেডারেশনের প্রধান আন্দ্রে ফিলাতভের দাবি, চীনা দাবাড়ু ডিং লিরেন ইচ্ছাকৃতভাবে ম্যাচটি হারিয়েছেন এবং আন্তর্জাতিক দাবা ফেডারেশন (ফিডে) সুষ্ঠু তদন্তের জন্য অনুরোধ জানিয়েছেন।
আন্দ্রে ফিলাতভ জানিয়েছেন, বিশ্ব চ্যাম্পিয়নশিপের সর্বশেষ ম্যাচটি সকলকে অবাক করে দিয়েছে। চীনের দাবাড়ু যেমেন ভাবে হেরেছেন, সেটি সন্দেহজনক। বিষয়টি নিয়ে ফিডের তদন্ত করা উচিত। ডিং লিরেন ম্যাচটা যেখান থেকে হেরেছে, তা একজন ১ম শ্রেণীর দাবাড়ুর পক্ষেও হারা বেশ কঠিন। চীনা দাবাড়ুর এই হার ইচ্ছাকৃত বলে মনে হচ্ছে।
এই বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতীয় দাবাড়ু ডি গুকেশ বেশিরভাগ ম্যাচেই আক্রমণাত্মক খেলা প্রদর্শন করতে দেখা গেছে, আর চীনা দাবাড়ু ডিং লিরেন প্রায় সব সময়েই রক্ষণাত্মক খেলেছেন। শেষ ম্যাচে, সময়ের চাপে পড়ে গিয়ে ডিং লিরেন মারাত্মক একটি ভুল করে বসেন, যা তাকে পরাজয়ের দিকে নিয়ে যায়। ম্যাচ শেষে লিরেন স্বীকার করেন যে, চাপে পরে একটি ভুল চাল দিয়ে ফেলেন, ডি গুকেশ সেই সুযোগটি কাজে লাগান।
গুকেশ জানান, আমি প্রথমে বুঝতে পারিনি যে লিরেন এতো বড় ভুল করেছেন, তবে কয়েক সেকেন্ড পর ভুলটি বুঝতে পারি এবং তারপর সেটা কাজে লাগাই। ঘটনাটি দাবার দুনিয়ায় একটি নতুন বিতর্কের সৃষ্টি করেছে, যদিও গুকেশের এই অভাবনীয় অর্জন তাতে কিছুটা হলেও ম্লান হয়ে যেতে পারে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে জরিমানার জেরে দুই মাংস বিক্রেতার দ্বন্দ্বে থানায় অভিযোগ

একসঙ্গে মৃত্যুর সিদ্ধান্তে নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, ডুবতে দেখে চলে গেলেন প্রেমিকা

পেরুতে এখন ঘরে ঘরে ‘হলান্ড’!

ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ, আজ রাতেই হামলার ঘোষণা ট্রাম্পের

খামেনির জানাজায় শরিক হলেন তিন ছেলে, অনুপস্থিত মোজতবা খামেনি

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই

সরকারি হাসপাতালে জন্ম নিলে স্বর্ণের আংটি উপহার দেবেন থালাপতি বিজয়

পশ্চিমবঙ্গ দিবসে অনুপ্রবেশ ও সীমান্ত কাঁটাতার নিয়ে হুশিয়ারি নরেন্দ্র মোদি

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

