ভারতের উত্তর প্রদেশে ভবন ধসে নিহত ১০

ভারতের উত্তর প্রদেশের মীরাটে একটি ৩তলা ভবন ধসে পড়েছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৫ জন। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উত্তর প্রদেশের মিরাট জেলার জাকিব কলোনিতে এ ঘটনা ঘটেছে। খবর হিন্দুস্তান টাইমস।
মীরাট জেলা প্রশাসন জানিয়েছে, নিহতদের মধ্যে ৫ জন শিশু রয়েছে। তাদের মধ্যে সিমরা নামের এক শিশুর বয়স মাত্র দেড় বছর। শনিবার বিকাল ৫টার দিকে ভবনটি ধসে পড়ে। পরে দ্রুত জেলার জরুরি পরিষেবাকে জানানো হয়। যে ভবনটি ধসে গেছে ওই ভবনের মালিকের নাম নাফ মো: আলাউদ্দিন। তিনি ওই ভবনের প্রাঙ্গনে দুগ্ধশালা চালাতেন। ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কর্মকর্তাদের এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারী বর্ষণের মধ্যেই ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) ও স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ)।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

