ভারতের মহারাষ্ট্রে ১৭ বাংলাদেশি গ্রেফতার

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে ১৭ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। দেশটিতে অবৈধভাবে প্রবেশ ও বসবাসের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয় করে ভারতে অবৈধভাবে প্রবেশ ও বসবাসের জন্য নারীসহ ১৭ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে মহারাষ্ট্র অ্যান্টি-টেররিজম স্কোয়াড (এটিএস)।

প্রতিবেদনে আরও বলা হয়, মহারাষ্ট্রের মুম্বাই, নাভি মুম্বাই, থানে এবং নাসিক শহরে অভিযান চালানো হয়। এতে নারীসহ ১৭ বাংলাদেশি নাগরিককে বিনা অনুমতিতে ভারতে প্রবেশ ও বৈধ নথি ছাড়াই সেখানে বসবাস করা জন্য তাদের গ্রেফতার করা হয়।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এর এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, অভিযুক্ত বাংলাদেশিরা ভারতে থাকার জন্য আধার কার্ড এবং প্যান কার্ডের মতো জাল নথি ব্যবহার করেছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টসহ অন্যান্য আইনের অধীনে কমপক্ষে ১০টি মামলা নথিভুক্ত করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

বগুড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

