মারা গেছেন ভারতের শীর্ষস্থানীয় শিল্পপতি রতন টাটা

ভারতের বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান টাটা গ্রুপের ইমেরিটাস চেয়ারম্যান রতন টাটা মারা গেছেন। বুধবার (১০ অক্টোবর মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। রতন টাটার বয়স হয়েছিলো ৮৬ বছর। টাটা গ্রুপ এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
টাটা গ্রুপের বিশাল সাম্রাজ্যের অভিভাবক ছিলেন রতন টাটা। তার স্বাস্থ্যের অবস্থা নিয়ে সম্প্রতি নানা রকম কথা শোনা যাচ্ছিলো। এ অবস্থায় গত সোমবার (০৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি নিজেই জানিয়েছিলেন, বয়সের কারণে আমার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলছে। এর বেশি কিছু নয়।
বুধবার রতন টাটাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিও) ভর্তি করা হয়। এর পর তার স্বাস্থ্যের অবস্থা নিয়ে নানা রকম গুঞ্জন ছড়ায়। এ অবস্থায় একপর্যায়ে তার মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে টাটা গ্রুপ। রতন টাটার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক জানিয়েছেন।

১৯৯১ সালে এই টাটা শিল্পপ্রতিষ্ঠানটির চেয়ারম্যান হন রতন টাটা। ১০০ বছরেরও বেশি সময় আগে তার প্রপিতামহ এই শিল্পপ্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা করেছিলেন। ২০১২ সাল পর্যন্ত রতন টাটা এই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। রতন টাটা চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে ১৯৯৬ সালে টাটা টেলিসার্ভিসেস প্রতিষ্ঠা করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে ভারতের সমাজবাদী পার্টি নেতার বিরুদ্ধে মামলা

নেপালে হিমবাহধসের ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ু ক্ষতিপূরণ দাবি নেপালের

এসসিও সম্মেলনের যৌথ ছবি থেকে মোদিকে বাদ দিলেন শেহবাজ শরীফ

দেশের বাইরে বিয়ে না করতে আহ্বান জানালেন নরেন্দ্র মোদি

ভারতে কোনো মুসলিম থাকা উচিত নয়, মনে করলে সে হিন্দু নয়: আরএসএস প্রধান

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ হাজারো মানুষ

পাহাড় ধসে নেপাল-তিব্বতে দেড় হাজার মানুষ নিখোঁজ, নিহত ১৬৫

