যুদ্ধবিরতিকে ‘ঐতিহাসিক বিজয়’ বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বিশেষ সংবাদ

ভারত-পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার পর ঘোষিত যুদ্ধবিরতিকে ‘ঐতিহাসিক বিজয়’ বলে অভিহিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। শনিবার (১০ মে) গভীর রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এই মন্তব্য করেন।

এই প্রথমবারের মতো জাতির উদ্দেশে দেওয়া ভাষণে শেহবাজ শরীফ বলেন, “এই যুদ্ধবিরতি শুধু সাময়িক স্বস্তি নয়, এটি পাকিস্তানের মর্যাদার জয়।” ভাষণে তিনি যুক্তরাষ্ট্র, চীন, সৌদি আরব, তুরস্ক, কাতার এবং যুক্তরাজ্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যারা এই সমঝোতায় সহায়ক ভূমিকা রেখেছে।

বিশেষভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে তিনি বলেন, “এই যুদ্ধবিরতিতে সবচেয়ে কার্যকর ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্র।” আর চীনকে তিনি আখ্যা দেন ‘অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত বন্ধু’ হিসেবে।

শাহবাজ শরিফের ভাষায়, “আমরা শান্তির পক্ষপাতী দেশ। পাকিস্তান চায় স্থিতিশীলতা ও উন্নয়ন। দেশের কোটি কোটি মানুষের জীবনের কথা ভেবেই আমরা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছি।”

ভাষণে পাক প্রধানমন্ত্রী, দেশটির সেনাবাহিনী, নৌবাহিনী এবং সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “আমাদের বাহিনী শুধু সীমান্তে লড়েনি, দেশের মূলনীতিও বিশ্বমঞ্চে তুলে ধরতে সক্ষম হয়েছে।”

তিনি অভিযোগ করেন, “ড্রোন হামলায় আমাদের মসজিদ ধ্বংস হয়েছে, নিরীহ মানুষের প্রাণ গেছে। পাকিস্তানের বিরুদ্ধে যেসব ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে, তার নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার।”

তবে ভাষণে তিনি ভারতের পররাষ্ট্রসচিবের সেই বক্তব্য নিয়ে সরাসরি কিছু বলেননি, যেখানে পাকিস্তানকে যুদ্ধবিরতির বারবার লঙ্ঘনের জন্য অভিযুক্ত করা হয়। শাহবাজ শরিফ বলেন, “এই চুক্তি সকল পক্ষের জন্য মঙ্গলজনক হবে, এটাই আমাদের বিশ্বাস।”

ভাষণের শেষভাগে তিনি কাশ্মীর ও পানিবণ্টনের মতো বিতর্কিত ইস্যুগুলোর শান্তিপূর্ণ সমাধানে সংলাপের ওপর জোর দেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

জনপ্রিয়

অপরাধ

এলপিজি গ্যাসের দাম ৩৮৭ টাকা বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ১,৭২৮ টাকা

ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম। এপ্রিল মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম একলাফে ৩৮৭ টাকা বাড়িয়ে ১...

বগুড়ায় নদী থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

বগুড়ার সোনাতলা উপজেলায় লোহাগাড়া নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের...

শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমি একযুগ ধরে অচল

বগুড়ার শেরপুরে দীর্ঘ একযুগেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে উপজেলা শিল্পকলা একাডেমির কার্যক্রম। একসময়ের নাটক, গান, আবৃত্তি ও নৃত্যচর্চার প্রাণকেন্দ্রটি এখন কার্যত উপজেলা প্রশাসনের...

এলপিজি গ্যাসের দাম ৩৮৭ টাকা বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ১,৭২৮ টাকা

ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম। এপ্রিল মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের...

বগুড়ায় নদী থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

বগুড়ার সোনাতলা উপজেলায় লোহাগাড়া নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল)...

শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমি একযুগ ধরে অচল

বগুড়ার শেরপুরে দীর্ঘ একযুগেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে উপজেলা শিল্পকলা একাডেমির কার্যক্রম। একসময়ের নাটক, গান, আবৃত্তি ও...

শেরপুরে ২৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

বগুড়ার শেরপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪ পিস ইয়াবাসহ মো. আকিজুল হাসান জীবন (৩২) নামে এক যুবককে...

পুলিশ সদস্যকে প্রাইভেটকারচাপা, সাবেক এমপি প্রার্থী আটক

জামালপুরে দায়িত্ব শেষে বাড়ি ফেরার পথে এক পুলিশ সদস্যকে...

অনলাইন ক্লাস চালু করা হতে পারে আত্মঘাতী: মিয়া গোলাম পরওয়ার

দেশের মহানগরগুলোতে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সম্ভাব্য...