সীমান্তে ‘সাদা পতাকা’ তুলে পিছু হটেছে ভারতীয় সেনা: দাবি পাকিস্তানের

কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনারা ‘সাদা পতাকা’ উত্তোলন করে পিছু হটেছে বলে দাবি করেছে পাকিস্তান। পাকিস্তান সরকারের পক্ষ থেকে এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে এমন দাবি তোলা হয়। খবরটি প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে লেখেন, ‘প্রথমে ভারত তদন্তের প্রস্তাব প্রত্যাখ্যান করল, আর এখন সরাসরি মাঠ থেকেই পালিয়ে গেল।’ তাঁর দাবি, সীমান্তের একটি চৌকিতে ভারতীয় সেনারা আত্মসমর্পণের প্রতীক হিসেবে পরিচিত ‘সাদা পতাকা’ তুলে তাদের অবস্থান ছেড়ে চলে গেছে।
তবে পাকিস্তানের এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আল-জাজিরা।

এই ঘটনার পটভূমিতে রয়েছে পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা সামরিক উত্তেজনা। বুধবার ভোরে আজাদ কাশ্মীরসহ পাকিস্তানের কয়েকটি স্থানে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে জানিয়েছে ইসলামাবাদ। এতে শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছে বলে দাবি তাদের।
অন্যদিকে ভারত দাবি করছে, পাকিস্তানি বাহিনীর গুলিতে তাদের তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
দুই দেশের মধ্যে এভাবে পাল্টাপাল্টি হামলার ঘটনা চলতে থাকায় দক্ষিণ এশিয়ার এই পুরোনো বিরোধ নতুন করে ভয়াবহ রূপ নিচ্ছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পাসপোর্ট-এনআইডি চেয়ে শেখ হাসিনার আবেদন: রয়টার্স

পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না: শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, এনকাউন্টারে আসামি নিহত

তেলাপোকার বিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

ইরাকের মাটি ব্যবহার করে সৌদিতে হামলা চালানো যাবে না: প্রধানমন্ত্রী আল-জাইদি

বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে, বললেন ভারতীয় ছাত্রনেত্রী নেহা বোরা

ভারতের আন্দোলনের নেপথ্যে বাংলাদেশ: দাবি দিলীপ ঘোষের

যন্তর মন্তরে বিক্ষোভের অনুমোদন বাতিল, নতুন ৩ স্থান নির্ধারণ

নেপালে বুধিগণ্ডী নদীতে আকস্মিক বন্যা, ভেসে গেছে ঘরবাড়ি

