১৯৭১ সালের প্রতিশোধ নিয়েছে পাকিস্তান: দাবি শেহবাজ শরিফের

ভারতের বিরুদ্ধে সামরিক অভিযানে ‘বিজয়’ উদ্যাপন করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, “আমরা ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি।” তিনি ‘অপারেশন বুনইয়ান-উন-মারসুস’-এর সফলতাকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ আখ্যা দিয়ে দাবি করেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী এক অভূতপূর্ব জবাব দিয়েছে।
বুধবার (১৪ মে) শিয়ালকোটের পাসরুর সেনানিবাসে ওই অভিযানে অংশ নেওয়া সেনাদের সঙ্গে সাক্ষাৎকালে এসব মন্তব্য করেন তিনি। খবর পাকিস্তানের জিও নিউজের।
প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, “মাত্র কয়েক ঘণ্টার মধ্যে পাকিস্তানের সাহসী রক্ষীরা অসমসাহস ও নির্ভুল কৌশলে ভারতের আগ্রাসন প্রতিহত করেছে। এটি ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

এ সময় তাঁর সঙ্গে ছিলেন পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, তথ্যমন্ত্রী আতাউল্লা তারার এবং তিন বাহিনীর প্রধানসহ অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা।
সেনাদের উদ্দেশে দেওয়া ভাষণে শেহবাজ আরও বলেন, “পাকিস্তান সশস্ত্র বাহিনী জাতির দৃঢ় সংকল্পে ভর করে দেশকে রক্ষা করেছে। বীরত্ব আর আত্মত্যাগের মাধ্যমে তারা শত্রুর আগ্রাসনের বিরুদ্ধে চূড়ান্ত জবাব দিয়েছে।”
নরেন্দ্র মোদির বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, “পুরো বিশ্ব জানে ১৯৭১ সালে কে মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিল। আজও সেই শক্তিগুলো বেলুচ লিবারেশন আর্মি ও তেহরিক-ই-তালিবান পাকিস্তানের মতো রাষ্ট্রবিরোধী গোষ্ঠীগুলোকে সহায়তা করছে। এর পেছনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশ্রয় রয়েছে।”
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে। একে অপরের বিরুদ্ধে হামলা ও ষড়যন্ত্রের অভিযোগ-পাল্টা অভিযোগ তুলে ধরছে দুই পক্ষই। এই প্রেক্ষাপটে শেহবাজ শরিফের এমন বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে ভারতের সমাজবাদী পার্টি নেতার বিরুদ্ধে মামলা

নেপালে হিমবাহধসের ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ু ক্ষতিপূরণ দাবি নেপালের

এসসিও সম্মেলনের যৌথ ছবি থেকে মোদিকে বাদ দিলেন শেহবাজ শরীফ

দেশের বাইরে বিয়ে না করতে আহ্বান জানালেন নরেন্দ্র মোদি

ভারতে কোনো মুসলিম থাকা উচিত নয়, মনে করলে সে হিন্দু নয়: আরএসএস প্রধান

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ হাজারো মানুষ

পাহাড় ধসে নেপাল-তিব্বতে দেড় হাজার মানুষ নিখোঁজ, নিহত ১৬৫

