২০০ ফিলিস্তিনিকে কারাগার থেকে মুক্তি দিল ইসরায়েল

চার নারী ইসরায়েলি সেনার জিম্মির বিনিময়ে ২০০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। শনিবার (২৫ জানুয়ারি) যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইসরায়েলের দুই কারাগার থেকে এসব ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়া হয়।
এর আগে, গাজায় বন্দী ৪ জন ইসরিইলি নারী সেনার মুক্তি দেয়া হয়। মুক্তিপ্রাপ্তরা হলেন, করিনা আরিভ, ড্যানিয়েলা গিলবোয়া, নামা লেভি ও লিরি আলবাগ।
কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরের অফার কারাগার ও নেগেভ মরুভূমির কাজিয়ত কারাগার থেকে ফিলিস্তিনি বন্দীরা মুক্তি পেয়েছেন। এরপর মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দিদের ৩টি বাসযোগে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার পশ্চিমে অবস্থিত বেইতুনিয়া শহরে নেয়া হয়।
জানা গেছে, কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত রবিবার গাজা যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। সেই যুদ্ধ বিরতির চুক্তির আওতায় দ্বিতীয় দফায় ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মুক্তি দেয়া হয়। প্রথম দফায় হামাস ৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়। বিপরীতে ইসরায়েলের কারাগারগুলো থেকে ৯০ ফিলিস্তিনি বন্দী মুক্তি পান। এরপর আজ হামাস ৪ নারী ইসরায়েলি সেনাকে মুক্তি দেয়। বিপরীতে ২০০ ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরায়েল।
প্রসঙ্গত, হামাস ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায়। তারপর থেকেই গাজায় নির্বিচার হামলা চালিয়ে ৪৬ হাজারের বেশি ফিলিস্তিনি নাগরিককে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুচলেকায় মুক্তি পেলেন এমপিপুত্র খাইরুল ইসলাম সজীব

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে ভারতের সমাজবাদী পার্টি নেতার বিরুদ্ধে মামলা

নেপালে হিমবাহধসের ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ু ক্ষতিপূরণ দাবি নেপালের

এসসিও সম্মেলনের যৌথ ছবি থেকে মোদিকে বাদ দিলেন শেহবাজ শরীফ

দেশের বাইরে বিয়ে না করতে আহ্বান জানালেন নরেন্দ্র মোদি

ভারতে কোনো মুসলিম থাকা উচিত নয়, মনে করলে সে হিন্দু নয়: আরএসএস প্রধান

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ হাজারো মানুষ

