কারাগারে মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস, অনুমতি চেয়ে আবেদন

রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি সনাতনী নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী কারাগারের ভেতরেই তাঁর প্রয়াত মায়ের আদ্যশ্রাদ্ধ সম্পন্ন করার ইচ্ছা প্রকাশ করেছেন। এ লক্ষ্যে ধর্মীয় বিধি পালনের সুযোগ এবং একজন পুরোহিতকে কারাগারে প্রবেশের অনুমতি দিতে কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, আগামী ২০ সেপ্টেম্বর কারাগারের নির্দিষ্ট সেলে এই আদ্যশ্রাদ্ধ আয়োজনের অনুমতি চেয়ে আবেদন করেছেন চিন্ময়ের বড় ভাই রঞ্জন কুমার ধর। আবেদনে প্রয়োজনীয় ধর্মীয় সামগ্রীসহ পুরোহিত হারাধন রুদ্রকে কারাগারে প্রবেশের অনুমতি দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এর আগে গত ১০ সেপ্টেম্বর মায়ের মৃত্যুর পর অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে বিশেষ ব্যবস্থায় ও শর্তসাপেক্ষে প্যারোলে মুক্তি পেয়েছিলেন চিন্ময় কৃষ্ণ দাস।
এ বিষয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারের ভেতরে এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের নজির অত্যন্ত সীমিত। বিষয়টি কারাবিধি, নিরাপত্তা ও আইনগত দিক পর্যালোচনা করে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, গত বছরের নভেম্বর থেকে রাষ্ট্রদ্রোহ মামলায় কারাবন্দি রয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস। তাঁর বিরুদ্ধে আইনজীবী হত্যাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

মতলব উত্তরের ওসিকে অযোগ্য আখ্যা দিয়ে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় বেরোবির সাবেক ভিসি কলিমউল্লাহ গ্রেফতার

বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে গালিগালাজ, সিফাতের জামিন নামঞ্জুর

১৫ দিনের সাজা শেষে মুক্তি পেলেন ‘ভাইরাল মিজান’

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফর হোসেনকে গ্রেফতার দেখাল ট্রাইব্যুনাল

ম্যাজিস্ট্রেটকে হামলার দায়ে ৯ জনের বিরুদ্ধে মামলা

জয়পুরহাটে তিন প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

