ছয় দাবিতে ১১ দলের লংমার্চ, যানজট শঙ্কায় ক্ষমা চাইলেন পরওয়ার

গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারের সংকট সমাধানসহ ছয় দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য। জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে দেশের সব বিভাগীয় শহরে এ ধরনের কর্মসূচি পালন করা হবে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের কর্মসূচি বিস্তারিতভাবে তুলে ধরেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ সময় তিনি লংমার্চ চলাকালীন মহাসড়কে সম্ভাব্য যানজটের জন্য আগাম ক্ষমা প্রার্থনা করেন।
মিয়া গোলাম পরওয়ার জানান, আগামী ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার শাপলা চত্বরে সমবেত হয়ে জোটের নেতৃবৃন্দ চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করবেন। এই লংমার্চে পথে পথে বিভিন্ন স্থানে পথসভা করবে ১১ দলীয় ঐক্য। তাদের প্রত্যাশা, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নেবে।

জামায়াতের এই জ্যেষ্ঠ নেতা আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে। একইসাথে তিনি ক্ষমতাসীন দলেরও সহযোগিতা কামনা করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বিএনপির শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে নিরাপত্তা জোরদার

‘আপা আসবে, তাই চলে যাচ্ছি: ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ

আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে নিরাপদে রাখছে বিএনপি: নাহিদ ইসলাম

কারামুক্তিতে মেজর আখতারুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জামায়াতের

ছয়টি শার্টের দামের সমান মজুরি চান আমজনতার তারেক

ডিসেম্বর নিয়ে ‘হাইপ’ তৈরির চেষ্টা, শেখ হাসিনা আজই ফিরে আসুক: স্বরাষ্ট্রমন্ত্রী

পত্রিকা নয়, ‘মিথ্যা ন্যারেটিভ’ ছিঁড়েছি: রাশেদ খাঁন

টাকার বিনিময়ে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস

ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে জামায়াতের লিয়াঁজো, অভিযোগ রাশেদ খাঁনের

