অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমাপ্রার্থী: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজের বক্তব্য বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বুধবার (১৮ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, তার কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছেন। পাশাপাশি সবার দোয়া, ভালোবাসা ও পরামর্শকে তিনি তার পথচলার শক্তি হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও জানান, গত কয়েকদিনে বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক সহযাত্রী এবং বিভিন্ন পর্যায়ের শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে তার আলোচনা হয়েছে। এসব আলোচনায় ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকা, অপ্রয়োজনীয় কথাবার্তা এড়িয়ে চলা এবং গঠনমূলক সংলাপে মনোযোগ দেওয়ার পরামর্শ পেয়েছেন।
এসব পরামর্শ গ্রহণ করে আরও সংযত ও দায়িত্বশীলভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতির জন্য নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যেতে চান তিনি।
এ ছাড়া রাজধানীর তাকওয়া মসজিদে কিয়ামুল লাইল আদায়ের মাধ্যমে নিজের আত্মিক যাত্রা শুরুর কথাও উল্লেখ করেন এই নেতা।
পোস্টের শেষাংশে তিনি সবার জন্য ক্ষমা ও সঠিক পথের দিকনির্দেশনা কামনা করে আল্লাহর কাছে দোয়া করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে তুলনা করতে চাই না: সারজিস আলম

ধর্মীয় সম্প্রীতি ভেঙে ফেলার চেষ্টা করছে নানা অপশক্তি: রুহুল কবির রিজভী

