এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় এই আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সিরাজগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ পরোয়ানা জারি করেন।
আদালত সূত্রে জানা গেছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এই মামলা করা হয়। গত ২৬ মার্চ এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য মুফতি আমির হামজা মন্ত্রীকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করেন বলে অভিযোগ রয়েছে। এর আগেও তার বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ উঠেছিল।

এ ঘটনায় বাদী হয়ে মানহানির মামলা করেন সিরাজগঞ্জ জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। পরে গত ২ এপ্রিল আদালত আমির হামজাকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।
সিরাজগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার (রফিক সরকার) জানান, মন্ত্রীকে নিয়ে মন্তব্যের অভিযোগে মামলাটি দায়ের করা হয় এবং আদালত সমন জারি করেন। তিনি বাদীপক্ষের আইনজীবী হিসেবে মামলায় রয়েছেন বলেও জানান।
এদিকে একই অভিযোগে গত ৩০ মার্চ সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এস এম নাজমুল ইসলাম একশ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন। আদালত সেই মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ১৯ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও আমির হামজা উপস্থিত না হওয়ায় মঙ্গলবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন মুফতি আমির হামজা। ত্রয়োদশ জাতীয় সংসদের কোনো সদস্যের বিরুদ্ধে এটিই প্রথম গ্রেফতারি পরোয়ানা বলে জানা গেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে তুলনা করতে চাই না: সারজিস আলম

ধর্মীয় সম্প্রীতি ভেঙে ফেলার চেষ্টা করছে নানা অপশক্তি: রুহুল কবির রিজভী

