বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই চলতে দেওয়া যায় না: মিয়া গোলাম পরওয়ার

ঈদের ছুটিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হামলা, সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, এসব ঘটনায় বিএনপি নেতাকর্মীরা জড়িত।
সোমবার (২৩ মার্চ) এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি বলেন, ঈদের দিন ও ছুটির সময়ে যখন মানুষ আনন্দ ও ইবাদতে ব্যস্ত ছিল, তখন দেশের বিভিন্ন এলাকায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় চুয়াডাঙ্গা, সিরাজগঞ্জ, বরিশাল ও পাবনায় মোট পাঁচজন নিহত হয়েছেন বলে দাবি করা হয়। পাশাপাশি কয়েক ডজন মানুষ আহত হয়েছেন বলেও উল্লেখ করা হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, এই ধরনের সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের গণতন্ত্র, রাজনৈতিক সংস্কৃতি ও স্থিতিশীলতার জন্য হুমকি। “এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই চলতে দেওয়া যায় না বলেও বলেন তিনি।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এমন সহিংসতা ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করেন।
বিবৃতিতে আরও বলা হয়, ঈদের দিনে সাধারণ মানুষের ওপর হামলার ঘটনা অতীতের অস্থিতিশীল সময়ের স্মৃতি মনে করিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে জনগণই এর প্রতিক্রিয়া দেখাবে বলেও সতর্ক করা হয়।
জামায়াতের দাবি, বর্তমান পরিস্থিতিতে বিএনপি ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত ২৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে দলটির তিনজন নেতাকর্মী রয়েছেন। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে দলটি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে তুলনা করতে চাই না: সারজিস আলম

ধর্মীয় সম্প্রীতি ভেঙে ফেলার চেষ্টা করছে নানা অপশক্তি: রুহুল কবির রিজভী

