স্বরাষ্ট্রমন্ত্রী হলেন সালাহউদ্দিন আহমেদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নতুন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিএনপির নেতা সালাহউদ্দিন আহমেদ। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পাঁচ দিনের মাথায় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়।
বিকেল ৪টার দিকে জাতীয় সংসদ ভবন–এর দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করান।

প্রসঙ্গত, ২০০১ থেকে ২০০৬ মেয়াদে বিএনপি সরকারের সময় সালাহউদ্দিন আহমদ যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। প্রশাসন ও রাজনীতির অভিজ্ঞতায় সমৃদ্ধ এই নেতা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে সরকারি দায়িত্ব পালন করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বিএনপির শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে নিরাপত্তা জোরদার

‘আপা আসবে, তাই চলে যাচ্ছি: ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ

আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে নিরাপদে রাখছে বিএনপি: নাহিদ ইসলাম

কারামুক্তিতে মেজর আখতারুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জামায়াতের

ছয়টি শার্টের দামের সমান মজুরি চান আমজনতার তারেক

ডিসেম্বর নিয়ে ‘হাইপ’ তৈরির চেষ্টা, শেখ হাসিনা আজই ফিরে আসুক: স্বরাষ্ট্রমন্ত্রী

পত্রিকা নয়, ‘মিথ্যা ন্যারেটিভ’ ছিঁড়েছি: রাশেদ খাঁন

টাকার বিনিময়ে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস

ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে জামায়াতের লিয়াঁজো, অভিযোগ রাশেদ খাঁনের

