বগুড়ায় তারেক রহমানের পক্ষে তরুণদের সাইকেল র্যালি

যান্ত্রিক কোলাহল ও দূষণমুক্ত, স্বাস্থ্যবান্ধব নগরের বার্তা নিয়ে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য সাইকেল র্যালি। বিএনপি চেয়ারম্যান ও বগুড়া-৬ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমানের জনবান্ধব ও পরিবেশমুখী নেতৃত্বের দর্শন তরুণ প্রজন্মের মাঝে তুলে ধরতেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজকদের ভাষ্য, সুস্থ জীবনধারা ও পরিচ্ছন্ন শহর গঠনের বার্তা পৌঁছে দিতেই সাইকেল র্যালির মতো পরিবেশবান্ধব কর্মসূচি বেছে নেওয়া হয়েছে।
‘আসুন, প্যাডেল ঘুরিয়ে ভবিষ্যতের পথে হাঁটি’—এই স্লোগানে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে র্যালিটি শুরু হয়। এতে অংশ নেন প্রায় ২৪০ জন পরিবেশ সচেতন ও উদ্যমী তরুণ। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট সাতমাথা ও সরকারি আজিজুল হক কলেজ এলাকা প্রদক্ষিণ করে আবার শুরুর স্থানে এসে শেষ হয়।

র্যালিতে অংশগ্রহণকারীরা সাইকেল চালনার মাধ্যমে সুস্থ জীবনযাপন, পরিবেশ রক্ষা এবং শহরকে যানজট ও দূষণমুক্ত রাখার আহ্বান জানান। তাদের মতে, নগর জীবনে সাইকেলের ব্যবহার বাড়লে স্বাস্থ্য যেমন ভালো থাকবে, তেমনি পরিবেশের ওপর চাপও কমবে।
র্যালি শেষে বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান শাকিল বলেন, পরিবেশ রক্ষা না হলে মানুষের টিকে থাকা সম্ভব নয়, আর মানুষ না থাকলে দেশের অস্তিত্বও প্রশ্নের মুখে পড়ে। তরুণ সমাজের সামনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সময়োপযোগী ও ভবিষ্যতমুখী নেতৃত্বের ধারণা তুলে ধরতেই এই সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।
তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তরুণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে তারেক রহমানকে বিজয়ী করবেন।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মোসাদ্দেক রহমান সৌরভ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিনার হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জনি, এনাম মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি আহসান হাবীব নাফী এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রুমিন ফারহানার বক্তব্য ও ঝাড়ু মিছিল প্রসঙ্গে ধৈর্য ধরার আহ্বান হুইপ নিজানের

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

