ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে: কৃষিমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পবিত্র ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দ্রুত সময়ের মধ্যেই এ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন কৃষি ও খাদ্যমন্ত্রী আমিন উর রশীদ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ফ্যামিলি কার্ড চালুর কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। সভাটি অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে। এতে মন্ত্রিসভার একাধিক সদস্য উপস্থিত ছিলেন।
মন্ত্রী জানান, কর্মসূচির প্রথম ধাপে অগ্রাধিকার ভিত্তিতে হতদরিদ্র নারীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। এই কার্ডের মাধ্যমে উপকারভোগীরা নগদ দুই হাজার থেকে দুই হাজার পাঁচশ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন।

কার্ড বিতরণের মানদণ্ড নিয়ে এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, প্রাথমিক পর্যায়ে নির্দিষ্ট কিছু এলাকার মানুষের মধ্যে এই সুবিধা দেওয়া হবে। ইতোমধ্যে কয়েকটি এলাকা নির্বাচন করা হয়েছে। তবে প্রথম ধাপে কতজন এই কর্মসূচির আওতায় আসবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সরকার পর্যায়ক্রমে তার সব নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করবে বলেও আশা প্রকাশ করেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে নেওয়া কর্মসূচিগুলো বাস্তবায়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রুমিন ফারহানার বক্তব্য ও ঝাড়ু মিছিল প্রসঙ্গে ধৈর্য ধরার আহ্বান হুইপ নিজানের

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

