এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুম’কে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৫ মে) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান জানান, সংরক্ষিত নারী আসনের জন্য নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে তাকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয় এবং পরে তার নামে গেজেট প্রকাশ করা হয়েছে।
জানা গেছে, এই আসনে প্রথমে এনসিপির আরেক প্রার্থী মনিরা শারমিন মনোনয়নপত্র জমা দিলেও সরকারি চাকরি-সংক্রান্ত জটিলতায় তার প্রার্থিতা বাতিল করা হয়। এতে প্রতিদ্বন্দ্বিতার পথ কার্যত ফাঁকা হয়ে যায়।

অন্যদিকে, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর নুসরাত তাবাসসুম তার কাগজপত্র জমা দিলে তা প্রথমে গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। পরে তিনি আদালতের শরণাপন্ন হন।
আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ করে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী কমিশন মনোনয়ন গ্রহণ করে যাচাই-বাছাই শেষে গত ২ মে তা বৈধ ঘোষণা করে।
সব প্রক্রিয়া শেষে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

‘আল্লাহর অশেষ রহমত, বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না’: রুমিন ফারহানা

গুলিস্তানে জাসদ কার্যালয়ে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার ঘটনায় শাসক দলের লোকজন জড়িত: মিয়া গোলাম পরওয়ার

আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত হয়েছে: এ্যানি

প্রাথমিক শিক্ষক নিয়োগে সরকার প্রহসনের নজির স্থাপন করেছে: নাহিদ ইসলাম

ছাত্রলীগের বর্তমান ও সাবেক কারও চাকরি হবে না: ছাত্রদল নেতা হামিম

আলো-বাতাসহীন সেলে রেখে রিমান্ডে নির্যাতনের অভিযোগ গাজী সালাউদ্দিনের

ডিসেম্বরের মধ্যেই দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার

