জুলাই সনদ নিয়ে টালবাহানা করছে সরকার: নাহিদ ইসলাম

জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কার প্রশ্নে সরকার ইচ্ছাকৃতভাবে সময়ক্ষেপণ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, সরকার নানা কৌশলে বিষয়টিকে পাশ কাটিয়ে যেতে চাইছে, যা জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক।
শনিবার (০৯ মে) সকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘সংস্কারে অচলাবস্থা সমাধানে করণীয় কী’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ নিয়ে সরকার ছলচাতুরী করছে এবং নানা ধরনের টালবাহানার মাধ্যমে বিষয়টিকে পিছিয়ে দিতে চাইছে। তার ভাষ্য, জনগণের অংশগ্রহণ, স্বচ্ছতা ও সার্বভৌম ক্ষমতার ভিত্তিতেই সাংবিধানিক সংস্কার হওয়া উচিত।

তিনি বলেন, গণভোটের নির্দেশনা অনুযায়ী দ্রুত ‘সাংবিধানিক সংস্কার কাউন্সিল’ গঠন করা প্রয়োজন। অন্যথায় সংস্কারের প্রক্রিয়া জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে না।
আলোচনা সভায় বিএনপির ভূমিকাও সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্বাচনের আগে দলটির শীর্ষ নেতারা গণভোটের পক্ষে কথা বললেও ক্ষমতায় আসার পর তারা অবস্থান বদলেছে। এতে জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
এনসিপির এই নেতা আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সংসদের ভেতরে ও বাইরে রাজনৈতিক আলোচনা চলবে। পাশাপাশি শান্তিপূর্ণ কর্মসূচিও অব্যাহত থাকবে। তবে সরকার ইতিবাচক পদক্ষেপ না নিলে কঠোর আন্দোলনের পথেও যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

‘আল্লাহর অশেষ রহমত, বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না’: রুমিন ফারহানা

গুলিস্তানে জাসদ কার্যালয়ে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার ঘটনায় শাসক দলের লোকজন জড়িত: মিয়া গোলাম পরওয়ার

আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত হয়েছে: এ্যানি

প্রাথমিক শিক্ষক নিয়োগে সরকার প্রহসনের নজির স্থাপন করেছে: নাহিদ ইসলাম

ছাত্রলীগের বর্তমান ও সাবেক কারও চাকরি হবে না: ছাত্রদল নেতা হামিম

আলো-বাতাসহীন সেলে রেখে রিমান্ডে নির্যাতনের অভিযোগ গাজী সালাউদ্দিনের

ডিসেম্বরের মধ্যেই দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার

