গণরায় উপেক্ষা করলে জনগণই প্রত্যাখ্যান করবে: আসিফ মাহমুদ

বিশেষ সংবাদ

গণরায়কে উপেক্ষা করে সরকার সামনে এগোতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, জনগণের মতের বিরুদ্ধে কোনো সরকার অবস্থান নিলে শেষ পর্যন্ত জনগণই তাদের প্রত্যাখ্যান করে, বাংলাদেশের ইতিহাসে এমন উদাহরণ একাধিকবার দেখা গেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন

আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের ইতিহাসে অনেক শক্তিশালী সরকার এসেছে, যারা নিজেদের ক্ষমতাকে স্থায়ী মনে করেছিল। কিন্তু যখনই তারা জনগণের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তখনই তারা ইতিহাসের পাতা থেকে হারিয়ে গেছে। জনগণের ইচ্ছার বাইরে কোনো শাসনব্যবস্থা টিকে থাকতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের দমন-পীড়নের পরও জনগণের মতামত উপেক্ষা করে শাসন টিকিয়ে রাখার চেষ্টা সফল হয়নি। অতীতের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ১৯৭০ সালের নির্বাচনে জনগণের রায় পাওয়ার পরও ক্ষমতা হস্তান্তর না করায় স্বাধীনতা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল। একইভাবে ১৯৯০ সালে গণ-আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটে।

গণভোটের প্রসঙ্গ টেনে এনসিপির এই মুখপাত্র বলেন, বিপুলসংখ্যক মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন এবং তারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন। শহীদ পরিবার, আহত ব্যক্তিরা এবং সাধারণ মানুষ যে পরিবর্তনের প্রত্যাশা করেছেন, তা বাস্তবায়ন করতে হবে। অন্যথায় জনগণ আবারও রাজপথে নামতে পারে বলেও তিনি সতর্ক করেন।

আসিফ মাহমুদ বলেন, “আমরা চাই সবাই জনগণের পক্ষে অবস্থান নিক, যাতে সম্মিলিতভাবে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা যায়। তবে জনগণের মতের বিরুদ্ধে গেলে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় আবারও আন্দোলনে নামতে হতে পারে।”

স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, স্বাধীনতার মূল চেতনা ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। সেই চেতনা বাস্তবায়নের দায়িত্ব বর্তমান প্রজন্মের ওপরই রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

হট্টগোলে চাঁপাইনবাবগঞ্জে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান পণ্ড

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান হট্টগোলের মধ্যে পণ্ড হয়ে গেছে। মুক্তিযোদ্ধাদের দুই পক্ষের মধ্যে...

ফেনীতে কাগজপত্র ও লাইসেন্স ছাড়া যানবাহনে তেল না দেওয়ার নির্দেশ

ফেনীতে বৈধ কাগজপত্র ছাড়া মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানে জ্বালানি তেল সরবরাহ না করার জন্য পেট্রোল পাম্পগুলোকে নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। রেজিস্ট্রেশন সনদ, ফিটনেস সনদ...

হত্যা মামলায় সাবেক ডিজিএফআই মহাপরিচালকের ৭ দিনের রিমান্ড আবেদন

রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদের সাত দিনের রিমান্ড চেয়ে...

হট্টগোলে চাঁপাইনবাবগঞ্জে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান পণ্ড

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান হট্টগোলের মধ্যে পণ্ড...

ফেনীতে কাগজপত্র ও লাইসেন্স ছাড়া যানবাহনে তেল না দেওয়ার নির্দেশ

ফেনীতে বৈধ কাগজপত্র ছাড়া মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানে জ্বালানি তেল সরবরাহ না করার জন্য পেট্রোল পাম্পগুলোকে নির্দেশনা দিয়েছে...

হত্যা মামলায় সাবেক ডিজিএফআই মহাপরিচালকের ৭ দিনের রিমান্ড আবেদন

রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ...

নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি: স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে বিরোধীদলীয় নেতা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ-এ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও...

বগুড়ায় ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ছুরিকাঘাতে মো. জাকারিয়া শয়ন (২৪) নামে...

৪০ যাত্রী নিয়ে পদ্মায় পড়ল বাস, দুজনের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় ফেরির ধাক্কায়...