দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

আগামী ১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় দলের আমির ডা. শফিকুর রহমান এই ঘোষণা দেন।
মতবিনিময় সভায় সরকারের বিরুদ্ধে জনগণের রায় উপেক্ষা এবং প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার অভিযোগ তোলেন জামায়াত আমির। তিনি বলেন, জাতির সঙ্গে দেওয়া ওয়াদা সরকার পালন করেনি এবং জনগণের গণরায়কে উপেক্ষা করেছে।
সংসদে বিল পাসের বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, কয়েকটি বিষয় ছাড়া তাদের দেওয়া অধিকাংশ মতামতই সরকার আমলে নেয়নি। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করাকে তিনি প্রতারণার শামিল বলে মন্তব্য করেন।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে জামায়াত আমির বলেন, তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠী নির্বাচনের ফলাফল মেনে না নেওয়ার কারণেই মুক্তিযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল। একইভাবে বর্তমান সরকারও যদি জনগণের ভোটের রায় উপেক্ষা করে, তবে তা মেনে নেওয়া হবে না।
রাষ্ট্রীয় সংস্কারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কারগুলো কার্যকর করা হলে কোনো সরকারই আর স্বেচ্ছাচারিতা করতে পারবে না। সরকার সংস্কার কাজ বাস্তবায়ন না করলেও জামায়াত জনগণের রায় থেকে পিছিয়ে যাবে না। সরকারের ভালো কাজের সমর্থন এবং মন্দ কাজের বিরোধিতা ও প্রতিরোধ করার ঘোষণা দেন তিনি।
র্যাব বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, র্যাব জনগণের সঙ্গে চরম অন্যায় করেছে, তাই এটি বিলুপ্ত করার দাবি ছিল। কিন্তু আগের সদস্যদের বহাল রেখে এবং আগের সব কার্যক্রম বজায় রেখে কেবল নতুন মোড়কে এসআরবি গঠন করা হয়েছে। এছাড়া সম্পদ বণ্টন আইনের সমালোচনা করে তিনি বলেন, কোরআনের বিধানের বিপরীতে গিয়ে এই আইন করা হয়েছে, যা ইংরেজ শাসকেরাও করার দুঃসাহস দেখায়নি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে তুলনা করতে চাই না: সারজিস আলম

ধর্মীয় সম্প্রীতি ভেঙে ফেলার চেষ্টা করছে নানা অপশক্তি: রুহুল কবির রিজভী

সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী বৃদ্ধ বাবা-মাকে স্বস্তি দেবে: রুমিন ফারহানা

দল থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি: ফেসবুকে জামায়াত নেতা

প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে আটক সিফাতের মুক্তি চাইলেন জামায়াত আমির

অতীতে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হয়েছিল, সরকার ব্যবস্থা নেয়নি: নাহিদ ইসলাম

কেউ অভিযোগ করতে পারবে না মাদ্রাসার শিক্ষার্থীরা মাদক সেবন করে: জামায়াত আমির

আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক

স্বরাষ্ট্রমন্ত্রীকে `কাঠের চশমা' খুলতে হবে: জাতীয় নারীশক্তি

