দল থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি: ফেসবুকে জামায়াত নেতা

ময়মনসিংহের ফুলপুরে ফেসবুক পোস্টে ঘোষণা দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দল ও পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত জানিয়েছেন মো. শুয়াইব সম্রাট নামে এক নেতা। তিনি দলটির একজন রুকন (সদস্য) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। ব্যক্তিগত সীমাবদ্ধতার কারণে সাংগঠনিক দায়িত্ব ও কার্যক্রম নিয়মিতভাবে পালন করতে না পারায় এই অব্যাহতি চেয়েছেন বলে পোস্টে উল্লেখ করেন তিনি।
ফেসবুক পোস্টে শুয়াইব সম্রাট নিজের রাজনৈতিক পটভূমি তুলে ধরে জানান, ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে ২০১৯ সালে তিনি জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রমে যুক্ত হন এবং ২০২১ সালের ১৩ মার্চ দলটির রুকন হিসেবে শপথ নেন।
অব্যাহতির বিষয়ে তিনি আরও বলেন, “আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই—এটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত বাধ্যবাধকতার কারণে নেওয়া সিদ্ধান্ত। কোনো মতাদর্শিক সংঘাত বা কারো প্রতি ক্ষোভ থেকে এই সিদ্ধান্ত নয়। সংগঠনের সাবেক সহকর্মীদের প্রতি আমার শ্রদ্ধা ও শুভ কামনা সব সময় থাকবে।”
এ বিষয়ে ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল করিম জানান, ওই নেতার বিষয়ে কিছু সমস্যা রয়েছে। বিষয়টি তাদের নজরে এসেছে এবং এ নিয়ে বর্তমানে তদন্ত চলছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে আটক সিফাতের মুক্তি চাইলেন জামায়াত আমির

অতীতে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হয়েছিল, সরকার ব্যবস্থা নেয়নি: নাহিদ ইসলাম

কেউ অভিযোগ করতে পারবে না মাদ্রাসার শিক্ষার্থীরা মাদক সেবন করে: জামায়াত আমির

আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক

স্বরাষ্ট্রমন্ত্রীকে `কাঠের চশমা' খুলতে হবে: জাতীয় নারীশক্তি

বুধবার দেশে ফিরছেন মির্জা আব্বাস

ছয় দাবিতে ১১ দলের লংমার্চ, যানজট শঙ্কায় ক্ষমা চাইলেন পরওয়ার

আওয়ামী লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

ওমরাহ পালন করলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ

