ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে দ্রুত মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৭ মে) সকালে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তিনি জানান, জেলার সদর উপজেলার জামালপুর, নারগুন, গড়েয়া ও আউলিয়াপুরসহ একাধিক জায়গা প্রাথমিকভাবে পরিদর্শন করা হয়েছে। মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য উপযুক্ত জমি নির্ধারণে একটি বাস্তবায়ন কমিটি কাজ করছে।

মির্জা ফখরুল আরও বলেন, এমন স্থান নির্বাচন করা হবে যাতে আবাদি জমির ক্ষতি কম হয় এবং ভবিষ্যৎ অবকাঠামো উন্নয়নের জন্য উপযোগী পরিবেশ থাকে। বাস্তবায়ন কমিটির সুপারিশ পাওয়ার পর তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে এ প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে বলেও তিনি জানান। খুব শিগগিরই প্রকল্পের কাজ শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে তুলনা করতে চাই না: সারজিস আলম

ধর্মীয় সম্প্রীতি ভেঙে ফেলার চেষ্টা করছে নানা অপশক্তি: রুহুল কবির রিজভী

