ঈদুল আজহায় তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানালেন মোদি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুভেচ্ছাবার্তায় দুই দেশের জনগণের মধ্যে সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তারেক রহমানের কাছে পাঠানো এক বার্তায় নরেন্দ্র মোদি বলেন, ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই মূল্যবোধ শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ঢাকায় ভারতীয় হাইকমিশনের সূত্র জানায়, ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে বাংলাদেশের “ভ্রাতৃপ্রতিম জনগণকে” আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন মোদি। তিনি উল্লেখ করেন, ঈদুল আজহা ভারতের বহুমাত্রিক সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং দেশটির লাখো মুসলমান উৎসবটি আনন্দ ও উৎসাহের মধ্য দিয়ে পালন করেন।

দ্বিপক্ষীয় সম্পর্কের প্রসঙ্গ টেনে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ভারত ও বাংলাদেশ ঐতিহাসিক বন্ধন, সাংস্কৃতিক মিল এবং উন্নয়ন ও স্থিতিশীলতার অভিন্ন লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে চলেছে। জনগণের কল্যাণে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারণে ভারত আগ্রহী বলেও উল্লেখ করেন তিনি।
শুভেচ্ছাবার্তায় মোদি আরও আশা প্রকাশ করেন, দুই দেশের যৌথ উন্নয়ন ভাবনা ভবিষ্যতেও জনগণের অগ্রগতি ও সমৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন ভারতের প্রধানমন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধিও প্রত্যাশা করেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে তুলনা করতে চাই না: সারজিস আলম

ধর্মীয় সম্প্রীতি ভেঙে ফেলার চেষ্টা করছে নানা অপশক্তি: রুহুল কবির রিজভী

