বিএনপি ও গণঅধিকার ছাড়লেন দুই শতাধিক নেতাকর্মী, যোগ দিলেন এনসিপিতে

চাঁদপুরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে দলবদলের ঘটনা। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–তে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও গণঅধিকার পরিষদের দুই শতাধিক নেতাকর্মী।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে চাঁদপুর প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন। চাঁদপুর জেলা এনসিপির আহ্বায়ক মো. মাহবুব আলমের হাতে ফুল দিয়ে দলটিতে যোগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি কয়েকজন বীর মুক্তিযোদ্ধা ও জুলাই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী নেতাকর্মীরাও এনসিপিতে যোগ দেন বলে আয়োজকরা জানান।

চাঁদপুর জেলা এনসিপির আহ্বায়ক মো. মাহবুব আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমানুল্লাহ পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে মাহবুব আলম বলেন, চাঁদপুর থেকে একটি নতুন ধারার রাজনীতি শুরু করতে চায় এনসিপি, যেখানে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির পরিবর্তে নাগরিক অধিকারকে গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাকর্মীদের নিয়ে বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যেই দলটি কাজ করতে চায়।
তিনি আরও বলেন, বিএনপি ও গণঅধিকার পরিষদের মতো দল থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর যোগদান এনসিপির প্রতি মানুষের আগ্রহ বাড়ার ইঙ্গিত দেয়। নতুন যোগ দেওয়া নেতাকর্মীরা দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা ও কেন্দ্রীয় নেতারা। মুক্তিযোদ্ধা ও আন্দোলনে সক্রিয় নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় বলে উপস্থিতরা জানান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে তুলনা করতে চাই না: সারজিস আলম

ধর্মীয় সম্প্রীতি ভেঙে ফেলার চেষ্টা করছে নানা অপশক্তি: রুহুল কবির রিজভী

