অতীতে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হয়েছিল, সরকার ব্যবস্থা নেয়নি: নাহিদ ইসলাম

সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া দেশে গণতন্ত্র নিশ্চিত হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। অতীতে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনায় কোনো ব্যবস্থা না নেওয়ায় বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছিল উল্লেখ করে তিনি দেশের বিচারব্যবস্থাকে আরও শক্তিশালী করার দাবি জানান।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, দেশের বর্তমান পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। তবে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে বহু ধর্ম ও বহু সংস্কৃতির যে ঐতিহ্যবাহী ধারা দেশে চলমান রয়েছে, তা ধরে রাখতে হবে।
বিচারব্যবস্থার সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমে দেশের বিচারব্যবস্থা শক্তিশালী হবে। এর ফলে দেশের প্রতিটি সম্প্রদায়ের মানুষের ন্যায়বিচার পাওয়ার পথ সুগম হবে।
তিনি আরও বলেন, আমরা সরকারে থাকি বা বিরোধীদলেই থাকি না কেন, দেশে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখা সব রাজনৈতিক দলেরই দায়িত্ব। বর্তমানে দেশের পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও একে একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কেউ অভিযোগ করতে পারবে না মাদ্রাসার শিক্ষার্থীরা মাদক সেবন করে: জামায়াত আমির

আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক

স্বরাষ্ট্রমন্ত্রীকে `কাঠের চশমা' খুলতে হবে: জাতীয় নারীশক্তি

বুধবার দেশে ফিরছেন মির্জা আব্বাস

ছয় দাবিতে ১১ দলের লংমার্চ, যানজট শঙ্কায় ক্ষমা চাইলেন পরওয়ার

আওয়ামী লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

ওমরাহ পালন করলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ

নবনির্বাচিত রাষ্ট্রপতির কপালে চুমু দিয়ে শুভেচ্ছা জানালেন জামায়াত এমপি মুজিবুর

নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, জানাল আইন মন্ত্রণালয়

