মির্জা আব্বাসের সুস্থতার জন্য দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহ জিমনেসিয়াম মাঠে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির বিভাগীয় ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা আব্বাস বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। ইফতারের আগে সবাইকে তার জন্য দোয়া করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত দান করেন, যাতে তিনি আবার দেশের মানুষের সেবায় কাজ করতে পারেন।

তিনি আরও বলেন, দেশের মানুষের যে প্রত্যাশা ও বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ রয়েছে, তা বাস্তবায়নে মির্জা আব্বাসের মতো অভিজ্ঞ রাজনীতিবিদদের ভূমিকা প্রয়োজন।
বক্তব্যের এক পর্যায়ে তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় শহীদদের জন্য দোয়া করেন। পাশাপাশি আহতদের সুস্থতার জন্যও প্রার্থনা জানান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে তুলনা করতে চাই না: সারজিস আলম

ধর্মীয় সম্প্রীতি ভেঙে ফেলার চেষ্টা করছে নানা অপশক্তি: রুহুল কবির রিজভী

