এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াত জোটের নেত্রী নুসরাত তাবাসসুমের প্রার্থিতা বৈধ হিসেবে স্বীকৃতি পেয়েছে।
শনিবার (২ মে) নির্বাচন ভবনে জমা দেওয়া মনোনয়নপত্র যাচাইয়ের পর রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান এ সিদ্ধান্ত জানান।
তিনি বলেন, প্রার্থীর কাগজপত্র পরীক্ষা করে তা গ্রহণযোগ্য পাওয়া গেছে। এখন বিষয়টি কমিশনের সভায় তোলা হবে এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।

এর আগে নির্ধারিত সময় পার হওয়ার পর মনোনয়নপত্র জমা পড়ায় সেটি গ্রহণ করা হয়নি। পরে আদালতে আবেদন করলে আদালত নির্বাচন কমিশনকে আবেদনটি গ্রহণ করে বিধি অনুযায়ী সিদ্ধান্ত নিতে নির্দেশ দেন।
আদালতের নির্দেশনা অনুসরণ করে পুনরায় যাচাই-বাছাই করা হলে নুসরাত তাবাসসুমের প্রার্থিতা বৈধ বলে বিবেচিত হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে তুলনা করতে চাই না: সারজিস আলম

ধর্মীয় সম্প্রীতি ভেঙে ফেলার চেষ্টা করছে নানা অপশক্তি: রুহুল কবির রিজভী

