শিশু ধর্ষণ মামলায় এনসিপি নেতার বাবা কারাগারে

ভোলার চরফ্যাশনে এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তিনি এনসিপির বরিশাল বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত খন্দকার মঞ্জুর বাবা।
পুলিশ জানায়, গত ৩০ এপ্রিল শশীভূষণ থানায় এ ঘটনায় মামলা দায়ের করা হয়। পরে অভিযুক্ত সেলিম খন্দকারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে শনিবার (২ মে) কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার সেলিম খন্দকার (৫৫) শশীভূষণ থানার হাজারীগঞ্জ এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

মামলার এজাহার অনুযায়ী, ২৮ এপ্রিল সকাল ৯টার দিকে স্থানীয় একটি ভবনের পাশে কয়েকজন শিশুর সঙ্গে খেলছিল সাত বছর বয়সী এক স্কুলছাত্রী। এ সময় অভিযুক্ত সেলিম খন্দকার তাকে খাবার ও টাকার প্রলোভন দেখিয়ে একটি কক্ষে নিয়ে যান। সেখানে শিশুটি রাজি না হওয়ায় জোর করে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরদিন সকালে শিশুটি বাড়ি ফিরে অসুস্থতা ও ব্যথার কথা জানালে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। পরে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়।
এ বিষয়ে শাহাদাত খন্দকার মঞ্জু দাবি করেন, পারিবারিক বিরোধের জেরে তার বাবার বিরুদ্ধে এই মামলা করা হয়েছে।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আহমেদ বলেন, অভিযুক্ত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

দল থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি: ফেসবুকে জামায়াত নেতা

প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে আটক সিফাতের মুক্তি চাইলেন জামায়াত আমির

অতীতে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হয়েছিল, সরকার ব্যবস্থা নেয়নি: নাহিদ ইসলাম

কেউ অভিযোগ করতে পারবে না মাদ্রাসার শিক্ষার্থীরা মাদক সেবন করে: জামায়াত আমির

আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক

