ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি: আসিফ মাহমুদ

ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি জানান।
পোস্টে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি চলছে। এই মন্ত্রিসভার মূল লক্ষ্য হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সামগ্রিক কর্মকাণ্ডের ওপর নজরদারি রেখে একটি কার্যকর ওয়াচডগের ভূমিকা পালন করা।
দলীয় সূত্রে জানা যায়, এনসিপির এই উদ্যোগের লক্ষ্য হলো সরকারের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা এবং নীতিনির্ধারণী বিষয়ে বিকল্প দৃষ্টিভঙ্গি তুলে ধরা। দলটি মনে করছে, ছায়া মন্ত্রিসভা গঠনের মাধ্যমে বিভিন্ন খাতে সরকারের কাজ আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

এনসিপির নেতারা বলছেন, ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি প্রক্রিয়ায় দলীয় কাঠামো ও দায়িত্ব বণ্টনের বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত রূপরেখা বা সময়সূচি এখনও প্রকাশ করা হয়নি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

১৪ জুলাই বগুড়ায় আসছেন নাসির পাটওয়ারী ও সারজিস আলম

দল থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি: ফেসবুকে জামায়াত নেতা

প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে আটক সিফাতের মুক্তি চাইলেন জামায়াত আমির

অতীতে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হয়েছিল, সরকার ব্যবস্থা নেয়নি: নাহিদ ইসলাম

কেউ অভিযোগ করতে পারবে না মাদ্রাসার শিক্ষার্থীরা মাদক সেবন করে: জামায়াত আমির

আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক

স্বরাষ্ট্রমন্ত্রীকে `কাঠের চশমা' খুলতে হবে: জাতীয় নারীশক্তি

বুধবার দেশে ফিরছেন মির্জা আব্বাস

ছয় দাবিতে ১১ দলের লংমার্চ, যানজট শঙ্কায় ক্ষমা চাইলেন পরওয়ার

